স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নেদারল্যান্ডসের চমক, বাংলাদেশ সফরের আগে বদলে ফেলল স্কোয়াড

নেদারল্যান্ডস ক্রিকেট দল। ‍ছবি : সংগৃহীত
নেদারল্যান্ডস ক্রিকেট দল। ‍ছবি : সংগৃহীত

বাংলাদেশ সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য এরই মধ্যে দল ঘোষণা করে নেদার‌ল্যান্ডস। তবে হুট করেই সেই স্কোয়াডে পরিবর্তন এনেছে তারা। ইনজুরি ও ব্যক্তিগত কারণে তিন ক্রিকেটার সরে দাঁড়ানোয় এক প্রকার বাধ্য হয়েই ঘোষিত দলে পরিবর্তন আনতে হয়েছে তাদের।

জানা যায়, ইনজুরির কারণে ঘোষিত দল থেকে ছিটকে গেছেন পেসার রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। আর ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার।

তাদের পরিবর্তে তিন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ড। তারা হলেন ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি ল্যাং, পেসার সেব্রাস্টিয়ান ব্র্যাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।

বাংলাদেশের মাটিতে এই প্রথম সফরে আসছে নেদারল্যান্ডস। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজকে প্রস্তুতি হিসেবে দেখছে ডাচরা। অন্যদিকে, এশিয়া কাপ সামনে থাকায় বাংলাদেশের জন্যও এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ।

সিলেটে তিন ম্যাচের সিরিজ শুরু হবে ৩০ আগস্ট। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

নেদারল্যান্ডস স্কোয়াড-

দম্যাক্স ও'দোদ, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রস, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল, সেবাস্টিয়ান ব্রাট।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১০

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১১

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১২

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৪

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৫

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৬

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৭

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৮

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৯

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

২০
X