স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে মরক্কো

২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত মরক্কোর। ‍ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত মরক্কোর। ‍ছবি : সংগৃহীত

নাইজারকে উড়িয়ে আফ্রিকা থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে মরক্কো। শুক্রবার ঘরের মাঠে ১০ জনের নাইজারকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় তারা। গ্রুপ ‘ই’-তে টানা ছয় ম্যাচে ছয় জয় তুলে নিয়ে দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ নিশ্চিত করেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের ১২ নম্বরে থাকা দলটি।

নাইজারকে হারানোর দিনে মরক্কোর জার্সিতে জোড়া গোল করেন ইসমাইল সাইবারি। এছাড়া একটি করে গোল করেন তোলেন আয়ুব এল কাবি, হামজা ইগামানে ও আজেদিন উনাহি।

ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা। প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে এগিয়ে দেন ইসমাইল সাইবারি। এরপর নাইজারের আবদুল-লতিফ গুমেই লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচ পুরোপুরি মরক্কোর নিয়ন্ত্রণে চলে যায়। দ্বিতীয়ার্ধে গোল উৎসবে যোগ দেন আয়ুব এল কাবি, হামজা ইগামানে ও আজেদিন উনাহি।

নিয়ম অনুযায়ী, আফ্রিকা অঞ্চলের ৯ গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দল সরাসরি বিশ্বকাপে যাবে। সেরা চার রানার্স-আপ নভেম্বরে প্লে-অফ খেলবে। সেখান থেকে আরও একটি দল সুযোগ পেতে পারে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য মূল আসরে।

উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছিলো মরক্কো। ফ্রান্সের কাছে হেরে ফাইনাল খেলা হয়নি তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X