মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ম্যানচেস্টার ডার্বিতে সিটির দাপুটে জয়

হলান্ডের জোড়া গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ছবি : সংগৃহীত
হলান্ডের জোড়া গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ছবি : সংগৃহীত

রোববার (১৫ সেপ্টেম্বরের) ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বির শুরুটা ছিল আবেগঘন। প্রয়াত জনপ্রিয় বক্সার ও আজীবন সিটি সমর্থককে স্মরণে দুই দলের সমর্থকরাই হাততালিতে ভরিয়ে তোলেন ইতিহাদ স্টেডিয়াম। ঠিক সেই আবহেই মাঠে নামা পেপ গার্দিওলার দল দারুণ এক জয়ে প্রিয় ভক্তকে শ্রদ্ধা জানাল।

প্রথম একাদশে মৌসুমে প্রথমবার সুযোগ পেয়ে গোলের দেখা পেলেন ফিল ফোডেন। জেরেমি ডোকুর দারুণ ক্রস থেকে ১৮ মিনিটে মাথা ছুঁইয়ে এগিয়ে দেয় স্বাগতিকদের। স্টকপোর্টের ছেলে ফোডেনের উদযাপনেই যেন ফুটে উঠল হ্যাটনের প্রতি নিবেদন।

তবে ডার্বির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন যথারীতি আর্লিং হলান্ড। ৫৩তম মিনিটে লুক শর ফাঁক গলে পাওয়া ডোকুর পাস থেকে ঠান্ডা মাথায় গোলরক্ষক বাইয়ানদিরকে পরাস্ত করেন নরওয়েজিয়ান তারকা। এরপর হ্যারি ম্যাগুইয়ারের ভয়াবহ ভুলে বার্নার্দো সিলভার পাস থেকে তৃতীয়বারের মতো জালে বল জড়ান তিনি। এ নিয়ে প্রিমিয়ার লিগের এই দ্বৈরথে হলান্ডের গোলসংখ্যা দাঁড়াল আটে।

মাঝে পোস্টে লেগে ফিরেছিল হলান্ডের আরও এক প্রচেষ্টা, অন্যদিকে দোন্নারুম্মা রক্ষা করেছেন সিটিকে দুর্দান্ত সেভে। ইউনাইটেডও কিছু সুযোগ পেয়েছিল, কিন্তু কাটিং এজের অভাবেই কার্যকর হতে পারেনি তারা।

শেষ দিকে ক্যাসেমিরো আর এমবেউমো কিছুটা চাপ তৈরি করলেও দোন্নারুম্মার অসাধারণ প্রতিরোধে গোল পাওয়া হয়নি অতিথিদের। গ্যালারিতে তখন ভেসে আসছিল সিটি সমর্থকদের ব্যঙ্গাত্মক স্লোগান, ‘ইউ আর গেটিং স্যাকড ইন দ্য মর্নিং’—ইঙ্গিত, চাপে থাকা রুবেন আমোরিমের চাকরি নিয়ে।

টানা দুই প্রিমিয়ার লিগ হারের পর এই দাপুটে জয় সিটিকে শুধু তালিকায় এগিয়েই নিল না, বরং শুরুর ধাক্কা সামলে মৌসুমে নতুন গতি দেওয়ার ইঙ্গিতও দিল। সবচেয়ে বড় কথা, ম্যাচটা হয়ে রইল প্রয়াত ভক্ত হ্যাটনের প্রতি এক উপযুক্ত শ্রদ্ধার্ঘ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X