স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৯:২৬ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম
অনলাইন সংস্করণ

প্রিমিয়ার লিগে ম্যানসিটির টানা দ্বিতীয় পরাজয়

এরকম হতাশা নিয়েই বিরতিতে যেতে হচ্ছে হলান্ডদের।ছবি : সংগৃহীত
এরকম হতাশা নিয়েই বিরতিতে যেতে হচ্ছে হলান্ডদের।ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় হারের মুখে পড়ল ম্যানচেস্টার সিটি। রোববার রাতে ব্রাইটনের মাঠে ২-১ গোলে হেরে গেছে পেপ গার্দিওলার দল।

প্রথমার্ধে সবকিছু ঠিকঠাকই চলছিল সিটির। ৩৪তম মিনিটে ওমর মারমুশের পাস থেকে নিজের প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের ১০০তম ম্যাচে গোল করেন আর্লিং হলান্ড। লিগে এটাই তার ৮৮তম গোল—অবিশ্বাস্য ধারাবাহিকতারই আরেকটি প্রমাণ। বিরতিতে ১-০ লিড নিয়েই ড্রেসিংরুমে যায় সিটি।

কিন্তু দ্বিতীয়ার্ধে গল্প পাল্টে যায়। ৬৭তম মিনিটে মাথ্যুস নুনেসের হ্যান্ডবলে পেনাল্টি পায় ব্রাইটন। ৩৯ বছর বয়সী জেমস মিলনার স্পটকিক থেকে গোল করে সমতায় ফেরান দলকে। প্রায় ছয় বছর পর প্রিমিয়ার লিগে মিলনারের এটি প্রথম গোল, তাও আবার সাবেক ক্লাব সিটির বিপক্ষে!

শেষ পর্যন্ত ম্যাচের নাটকীয় মোড় ৮৯তম মিনিটে। জার্মান তরুণ ব্রাজান গ্রুদা বদলি নামার পর গোল করে ব্রাইটনকে এনে দেন মৌসুমের প্রথম জয়। ম্যাচজুড়ে একাধিক সুযোগ নষ্ট করা সিটিকে এভাবে ‘চমকে’ দেন তিনি।

টানা দ্বিতীয় হারের পর ম্যানসিটি এখন বড় প্রশ্নের মুখে—লিগ শুরুর প্রথম দিকেই কি তাল হারাচ্ছে গার্দিওলার দল? গত সপ্তাহে টটেনহ্যামের বিপক্ষেও হেরেছিল তারা। আর্লিং হলান্ডের গোলের রেকর্ড এই রাতে তাই সান্ত্বনা ছাড়া কিছুই নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১০

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১১

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১২

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৪

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৫

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৬

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

১৭

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

১৮

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

২০
X