মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের শিক্ষা খাতের প্রশংসা করলেন মালদ্বীপের ফার্স্ট লেডি

বাংলাদেশের হাইকমিশনার মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদকে ‘দি আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক শিল্পগ্রন্থ উপহার দেন। ছবি : কালবেলা
বাংলাদেশের হাইকমিশনার মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদকে ‘দি আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক শিল্পগ্রন্থ উপহার দেন। ছবি : কালবেলা

মালদ্বীপের শিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৬ নভেম্বর) হলোমালের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হয় ‘ভারা এক্সপো ২০২৫’। এবারের আয়োজনে অংশ নেয় বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম।

মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ এক্সপোটির উদ্বোধন করেন এবং উদ্বোধনের পর বাংলাদেশ হাইকমিশনের স্টল পরিদর্শন করেন। তিনি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে উদ্যোগ ও অগ্রগতির প্রশংসা করেন।

এক্সপোতে শিক্ষা জোনে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউটসহ মোট সাতটি প্রধান শিক্ষাক্ষেত্র প্রদর্শিত হয়। এসব প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রি ও গবেষণার সুযোগ দিচ্ছে, যা মালদ্বীপের শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশি সন্তানদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলছে।

স্টল পরিদর্শনের সময় হাইকমিশনার ড. নজমুল ইসলাম ফার্স্ট লেডিকে ‘দি আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক শিল্পগ্রন্থ উপহার দেন।

‘ভারা এক্সপো ২০২৫’ মালদ্বীপে প্রথমবারের মতো আয়োজিত একটি বৃহৎ জাতীয় প্রদর্শনী, যা মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও এক্সপোতে প্রদর্শিত হচ্ছে ১ হাজারটিরও বেশি চাকরির সুযোগ ও ৫০০টিরও বেশি শিক্ষা কোর্স। নতুন চালু হওয়া হায়ার এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম (HEMS) পোর্টালের মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধন ও আবেদন করতে পারছে।

হাইকমিশনার ড. নজমুল ইসলাম বলেন, বাংলাদেশ শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মালদ্বীপের জাতীয় উন্নয়ন যাত্রায় বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিন দিনব্যাপী এই এক্সপোর শিক্ষা জোনে বাংলাদেশি মালিকানাধীন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজ অংশ নেয়। আগামীকাল শনিবার (৮ নভেম্বর) এক্সপো পরিদর্শনের শেষ দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১০

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১১

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১২

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৩

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৪

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৫

আজ বিশ্ব গোসল দিবস

১৬

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১৭

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১৮

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৯

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

২০
X