স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

জিদানের ছেলের চমকপ্রদ সিদ্ধান্ত, খেলবেন নতুন দেশের হয়ে

লুকা জিদান। ‍ছবি : সংগৃহীত
লুকা জিদান। ‍ছবি : সংগৃহীত

ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান আন্তর্জাতিক ফুটবল খেলবেন আলজেরিয়ার জার্সিতে। আফ্রিকার দেশটির জার্সিতে খেলার জন্য ইতোমধ্যে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে অনুমতিও পেয়েছেন তিনি। ফলে আলজেরিয়ার জার্সি গায়ে মাঠে নামতে আর কোনো বাধা রইল না লুকা জিদানের।

জিনেদিন জিদানের বাবা-মা আলজেরিয়ার কাবিলি অঞ্চল থেকে পাড়ি জমিয়েছিলেন ফ্রান্সে। সেই সূত্রে ২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা আলজেরিয়ার জার্সিতে খেলার যোগ্যতা অর্জন করেছেন। ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ের বিভিন্ন দলে খেললেও ফ্রান্সের মূল দলে জায়গা পাওয়ার মতো পারফরম্যান্স করতে ব্যর্থ হন তিনি।

লুকা বর্তমানে স্পেনের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তরের ক্লাব গ্রানাদার হয়ে খেলছেন। রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে উঠেছেন তিনি। গ্রানাদার হয়ে খেলার আগে রিয়ালের হয়ে দুটি ম্যাচ খেলার পাশাপাশি রায়ো ভায়েকানোর জার্সিতেও লা লিগায় নেমেছেন তিনি।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার খুব কাছে রয়েছে আলজেরিয়া। আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে 'জি' গ্রুপের পয়েন্ট তালিকায় ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান তাদের। সমান ম্যাচে দুইয়ে থাকা উগান্ডার ১৫ পয়েন্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X