স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইয়ামালে মুগ্ধ রিয়াল কিংবদন্তি

লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত
লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত

বয়স মাত্র ১৭। কিন্তু মাঠে তার কারিকুরি দেখে তাক লাগছে বিশ্ব ফুটবল। বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামালের জাদুকরী পারফরম্যান্সে এবার মুগ্ধ হলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানও।

লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ—ত্রিমুকুট জয়ের পথে বার্সার অন্যতম প্রধান অস্ত্র ছিলেন ইয়ামাল। গোল করেছেন ১৮টি, করিয়েছেন আরও ২৫টি! এমন পারফরম্যান্সে স্বভাবতই নজর কেড়েছেন সাবেক ফ্রান্স তারকা জিদানের।

সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকেকে দেওয়া এক সাক্ষাৎকারে জিদান বলেন, ‘ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালে যখন ওকে খেলতে দেখি, মনে হয়েছিল—এরকম কিছু আমি জীবনে কখনও দেখিনি। মাঠে যে আত্মবিশ্বাস, যে নিয়ন্ত্রণ, সেটা ছিল অভূতপূর্ব। ওকে দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছি।’

ইয়ামালের প্রশংসায় জিদান আরও বলেন, ‘এই প্রজন্মের তরুণদের মধ্যে ইয়ামালই সে নাম, যাকে নজরে রাখতে হবে। ফুটবলকে উপভোগ করানো, দর্শকদের আনন্দ দেওয়া—ওর মধ্যে সব আছে।’

এই মৌসুমে ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ২০২৫ ব্যালন ডি’অর দৌড়েও ইয়ামালের নাম উঠে এসেছে। ইতোমধ্যেই বার্সা তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির পরিকল্পনা করছে, যা ২০৩১ সাল পর্যন্ত হতে পারে। শোনা যাচ্ছে, নতুন চুক্তিতে ব্যালন ডি’অর জিতলে বিশেষ বোনাসও থাকবে তার জন্য।

এদিকে জিদান নিজেও কোচিংয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন, ‘আমি শতভাগ প্রস্তুত। আবার কোচিংয়ে ফিরতে পারলে সেটা আমার জন্য অনেক আনন্দের হবে। তবে সবকিছু সময়ের ব্যাপার।’

লা মাসিয়া-উৎপাদিত এই বিস্ময়তরুণের পায়ের জাদু যে কেবল কাতালোনিয়ায় নয়, প্রতিপক্ষ শিবিরেও আলোড়ন তুলছে, তার প্রমাণ দিলেন নিজেই রিয়াল কিংবদন্তি জিদান। এখন শুধু অপেক্ষা—ইয়ামাল কি সত্যিই হয়ে উঠবেন ভবিষ্যতের বিশ্বসেরা? সময়ই দেবে উত্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১০

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১২

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৩

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৫

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৬

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৭

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৮

রামিসা হত্যা : আসামিদের রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৯

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

২০
X