কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে গ্রামীণ কল্যাণের উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

নরসিংদীতে গ্রামীণ কল্যাণ নরসিংদী অঞ্চল ও আয়ূবপুর ইউনিয়ন ফাউন্ডেশন, ঢাকার  উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
নরসিংদীতে গ্রামীণ কল্যাণ নরসিংদী অঞ্চল ও আয়ূবপুর ইউনিয়ন ফাউন্ডেশন, ঢাকার উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

নরসিংদীতে গ্রামীণ কল্যাণের উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত শিবপুর উপজেলার বংশিরদিয়া গ্রামে গুলেস্তা হাফিজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পটির আয়োজন করে গ্রামীণ কল্যাণ নরসিংদী অঞ্চল ও আয়ূবপুর ইউনিয়ন ফাউন্ডেশন, ঢাকা।

এ সময় ক্যাম্পে ১ হাজার ১০০ জনেরও বেশি রোগী সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

নরসিংদীতে গ্রামীণ কল্যাণের উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প। ছবি : কালবেলা

এ ছাড়া ফ্রি হেলথ ক্যাম্পে আসা রোগীদের জন্য অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি বেসিক ডায়াগনস্টিক সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ, আল্ট্রাসনোগ্রাফি ও ডায়াবেটিস পরীক্ষার সুবিধা নিশ্চিত করা হয়।

ক্যাম্প সূত্রে আরও জানা যায়, গ্রামীণ কল্যাণের প্রধান কার্যালয় ও নরসিংদী অঞ্চলের অভিজ্ঞ চিকিৎসকরা, সংশ্লিষ্ট ডিএমএফ, ল্যাব টেকনোলজিস্ট, স্বাস্থ্য সহকারী, অফিস সহকারী এবং আঞ্চলিক অফিসের সহকর্মীদের সম্মিলিত নিরলস প্রচেষ্টায় এই স্বাস্থ্য ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়। এছাড়াও আয়ুবপুর ইউনিয়ন ফাউন্ডেশন, ঢাকা এবং স্বেচ্ছাসেবকদের সহযোগিতা এই উদ্যোগকে আরও সফল করে তোলে।

এই ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। রোগীদের মুখে স্বস্তির হাসি গ্রামীণ কল্যাণের মানবিক দায়িত্ববোধ ও সামাজিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

এ বিষয়ে গ্রামীণ কল্যাণের বোর্ড অব ডিরেক্টরস আব্দুল হাই খান বলেন, ‘গ্রামীণ কল্যাণ ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১০

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১১

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১২

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৩

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

১৪

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৫

১৯৭১ : একটি গ্রামের গল্প

১৬

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১৭

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৮

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৯

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

২০
X