কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে নাকানিচুবানি খাইয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান

ভারতকে নাকানিচুবানি খাইয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান

দুর্দান্ত ব্যাটিং সামির মিনহাজের এবং বল হাতে আলি রাজার তাণ্ডব। এই দুয়ে মিলে ভারতের ওপর দাপুটে জয় তুলে নিল পাকিস্তান। এরইসঙ্গে ১৯১ রানের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান।

আজ দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ফাইনালে ভারতের মতো শক্তিশালী দলকে রীতিমতো নাকানিচুবানি খাইয়ে ছেড়েছে পাকিস্তানি যুবারা।

টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তুলোধুনো করেন সামির মিনহাজ। ১১৩ বলে ১৭২ রান করেন মিনহাজ। তার এই ব্যাটিং তাণ্ডবের পর পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের পাহাড় গড়ে। জবাবে ২৬.২ ওভারে মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায় ভারত। আলি রাজার ৪ উইকেট নেন।

টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তুলোধুনো করেন সামির মিনহাজ। ১১৩ বলে ১৭২ রান করেন মিনহাজ। তার এই ব্যাটিং তাণ্ডবের পর পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের পাহাড় গড়ে। জবাবে ২৬.২ ওভারে মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায় ভারত। আলি রাজার ৪ উইকেট নেন।

মূলত ৩৪৭ রানপাহাড় ডিঙাতে মিশনে নেমেই চাপে পড়েন ভারতীয় ব্যাটাররা। শুরুতেই খেই হারিয়ে ফেলেন। অবশ্য পাকিস্তানি বোলাররা শুরু থেকেই ছিলেন দুর্দান্ত। পাকিস্তানি বোলারদের তোপে একের পর এক উইকেট হারাতে থাকে ভারতের জুনিয়ররা।

মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার আয়ুশ। অপর ওপেনার বৈভব সূর্যবংশি অবশ্য ২৬ রান করতে সমর্থ হন। অ্যারোন জর্জ ৯ বলে ১৬ রান করে আউট হন। বিহান মালহোত্রা ৭ রান, ভেদান্ত ত্রিবেদি করেন ৯ রান। অভিজ্ঞান কুন্ডু ১৩ ও ১৯ রান করে সাজঘরে ফেরেন খিলান প্যাটেল। সর্বোচ্চ ৩৬ রান করতে পারেন ১০ নাম্বারে নামা টেলএন্ডার দিপন দেবেন্দ্রন।

পাকিস্তান শিবিরে আলি রাজা ৬.২ ওভারে ৪২ রান নিয়ে ৪ উইকেট নেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ সাইম, আবদুল সুবহান ও হুজাইফা আহসান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে পাকিস্তান। ১১৩ বলে ১৭টি বাউন্ডারি ও ৯টি ছক্কার মারে ১৭২ রান করেন সামির মিনহাজ। আহমেদ হুসাইন করেন ৫৬ রান। উসমান খান করেন ৩৫ রান। ফারহান ইউসুফ করেন ১৯ রান। ৩ উইকেট নেন দিপেশ দেবেন্দ্রনাথ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X