স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্যালন ডি’অর ঘোষণা আজ, বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে যারা

ব্যালন ডি’অর । ‍ছবি : সংগৃহীত
ব্যালন ডি’অর । ‍ছবি : সংগৃহীত

ফুটবল জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর এবছরও হতে যাচ্ছে জমকালো আয়োজনে। ফ্রান্সের প্যারিসের থিয়েত্র দু শাতেলে অনুষ্ঠিত হতে যাওয়া ৬৯তম আসরের অনুষ্ঠানে ইউরোপিয়ান ফুটবলের সেরা পুরুষ ও নারী ফুটবলার, গোলরক্ষক, তরুণ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও কোচদের সম্মাননা দেওয়া হবে।

ফুটবলে লম্বা সময় ব্যালন ডি’অর জয়ীর দৌড়ে ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্যালন ডি’অর ইতিহাসে সর্বাধিক ৮ বার এই পুরস্কার জিতেছেন মেসি। পাঁচবারের জয়ী রোনালদো সর্বাধিক ১৮ বার মনোনীত হয়েছেন। তবে ফুটবলের এই দুই মহাতারকার নাম নেই এবারের আসরে।

এই আসরে ৩২ জন ফুটবলার মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে জুড বেলিংহাম, আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, রবার্ট লেফানডভস্কি, ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকারা রয়েছেন। তবে এবারের ব্যালন ডি’অর পুরস্কার জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন দুজন।

ফরাসি ক্লাব পিএসজিকে ট্রেবল জেতানো উসমান দেম্বেলে এবারের ব্যালন ডি’অর জেতার দৌড়ে বেশ এগিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। গোল করে, গোল করিয়ে ব্যালন ডি’অর জেতার দৌড়ে শীর্ষ ফেভারিট দেম্বেলে।

আলোচনায় আছেন মাত্র ১৮ বছর বয়সী বার্সেলোনার লামিনে ইয়ামালও। মেসির জার্সি নম্বর ১০-এর উত্তরসূরি হয়ে গোল, অ্যাসিস্ট ও বড় ম্যাচে পারফরম্যান্সের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন ভক্তদের আবেগী প্রিয়পাত্র। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর, এবারের পুরস্কার উঠতে যাচ্ছে উসমান দেম্বেলের হাতেই।

ব্যালন ডি’অর ২০২৫ মনোনয়ন (পুরুষ) জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ), উসমান দেম্বেলে (ফ্রান্স, প্যারিস সেন্ট জার্মেই), জিয়ানলুইজি দোন্নারুমা (ইতালি, প্যারিস সেন্ট জার্মেই), দেজিরে দুয়ে (ফ্রান্স, প্যারিস সেন্ট জার্মেই), ডেনজেল ডুমফ্রিস (নেদারল্যান্ডস, ইন্টার মিলান), সেরহু গুইরাসি (গিনি, বরুশিয়া ডর্টমুন্ড), ভিক্টর গিয়কেরেস (সুইডেন, স্পোর্টিং সিপি/আর্সেনাল), আর্লিং হলান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি), আশরাফ হাকিমি (মরক্কো, প্যারিস সেন্ট জার্মেই), হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ), খভিচা কভারাৎসখেলিয়া (জর্জিয়া, নাপোলি/পিএসজি), রবার্ট লেভানডভস্কি (পোল্যান্ড, বার্সেলোনা), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (আর্জেন্টিনা, লিভারপুল), লাউতারো মার্টিনেস (আর্জেন্টিনা, ইন্টার মিলান), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ), স্কট ম্যাকটমিনে (স্কটল্যান্ড, নাপোলি), নুনো মেন্ডেস (পর্তুগাল, পিএসজি), জোয়াও নেভেস (পর্তুগাল, পিএসজি), মিশেল ওলিস (ফ্রান্স, বায়ার্ন মিউনিখ), কোল পালমার (ইংল্যান্ড, চেলসি), পেদ্রি (স্পেন, বার্সেলোনা), রাফিনহা (ব্রাজিল, বার্সেলোনা), ডেক্লান রাইস (ইংল্যান্ড, আর্সেনাল), ফাবিয়ান রুইজ (স্পেন, পিএসজি), মোহামেদ সালাহ (মিশর, লিভারপুল), ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস, লিভারপুল), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ), ভিতিনহা (পর্তুগাল, পিএসজি), ফ্লোরিয়ান ভির্টজ (জার্মানি, লেভারকুজেন/লিভারপুল), লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X