স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

ফেরান ঝলকে বার্সার দারুণ জয় 

ম্যাচে জোড়া গোল করেছেন ফেরান। ছবি : সংগৃহীত
ম্যাচে জোড়া গোল করেছেন ফেরান। ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার মাঠে ম্যাচ শুরুর আগে বৃষ্টি নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে ঝড়-বৃষ্টি থেমে যাওয়ায় নির্ধারিত সময়েই খেলায় নামে বার্সা ও গেতাফে। আর সেই ম্যাচে ঝলমলে এক সন্ধ্যা কাটালেন ফেরান তোরেস। দুর্দান্ত দুই গোল করে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি যেন লেভানডভস্কির জায়গাকেই হুমকি ছুড়ে দিলেন তিনি।

সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে ফ্লিকের দল শুরু থেকেই ছন্দে ছিল। মৌসুমের প্রথম কয়েক ম্যাচে কিছুটা খুঁজে ফিরলেও ভ্যালেন্সিয়া, নিউক্যাসল আর এবার গেতাফের বিপক্ষে দেখা গেল সেই পরিচিত বার্সাকে—যারা দাপটের সঙ্গে আক্রমণ সাজায়, গোল করে এবং প্রতিপক্ষকে খুব বেশি সুযোগই দেয় না। এদিনও তাই হলো।

প্রথমার্ধেই ফেরান আলো ছড়ান। তার দারুণ নৈপুণ্যে দুটি গোল আসে, এর বাইরে আরেকটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। শুধু গোল করাই নয়, আক্রমণ গড়া, প্রতিপক্ষকে চাপ দেওয়া ও বল কেড়ে নেওয়ার ক্ষেত্রেও ছিলেন কার্যকর। ফেরানের সঙ্গে তাল মিলিয়ে ছিলেন দানি ওলমো। মৌসুমের শুরু থেকে খুব বেশি সুযোগ না পেলেও এদিন শুরুর একাদশে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন তিনি। প্রথম গোলের সময় ফেরানকে অসাধারণ ব্যাকহিল পাস দেন অলমো, পরে নিজেই তৃতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন। স্পষ্টই বার্তা দিয়ে গেলেন—নিয়মিত একাদশে জায়গা পাওয়ার দাবিদার তিনি।

পেদ্রির ছন্দও চোখে পড়ার মতো ছিল। মাঝমাঠে তার বল নিয়ন্ত্রণ, গতি নিয়ন্ত্রণ ও ডিফেন্স চেরা পাস বার্সাকে বারবার এগিয়ে দিয়েছে। অন্যদিকে কুন্দেও ছিলেন কার্যকর, প্রথমার্ধেই একাধিক গুরুত্বপূর্ণ ট্যাকলে দলের রক্ষণকে নিরাপদ রাখেন। গেতাফে অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা প্রাণ ফেরানোর চেষ্টা করেছিল। প্রথম পাঁচ মিনিটে কয়েকটি আক্রমণ গড়ে তোলে তারা। তবে এরপর আর ম্যাচে ফিরতে পারেনি। ধীরে ধীরে নিয়ন্ত্রণ ফেরায় বার্সা, আর ওলমোর গোলই শেষ পর্যন্ত ব্যবধান বাড়িয়ে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X