স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

ডার্বিতে বিধ্বস্ত হওয়ার পর আরও দুঃসংবাদ পেল রিয়াল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মেট্রোপলিতানোতে ডার্বি হারের পর আরও খারাপ খবর পেল রিয়াল মাদ্রিদ। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার ও অধিনায়ক দানি কারভাহাল ইনজুরিতে পড়েছেন। মাংসপেশির চোটে অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাচ্ছেন এই স্প্যানিশ তারকা।

শনিবার রাতে ৩-২ গোলে পিছিয়ে থাকার সময় ৫৯ মিনিটে তাকে বদলি করে তুলে নেন কোচ জাবি আলোনসো। মাঠ ছাড়ার সময় ক্ষুব্ধ ভঙ্গি সবার নজর কেড়েছিল। এরপর মেডিকেল পরীক্ষায় জানা গেছে, ডান পায়ের সোলিয়াস পেশিতে চোট পেয়েছেন এই স্প্যানিশ তারকা।

রিয়াল মাদ্রিদ রোববার এক বিবৃতিতে কারভাহালের চোটের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কবে ফিরতে পারবেন, তা নির্ভর করবে পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতির ওপর। সাধারণত এ ধরনের চোট থেকে সেরে উঠতে প্রায় এক মাস সময় লাগে।

এদিকে ডানপাশের আরও এক মূল খেলোয়াড় ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড আগেই ইনজুরিতে পড়েছেন। ফলে একইসঙ্গে দুই ডানপাশের ডিফেন্ডারকে হারিয়ে বড় সমস্যায় পড়তে যাচ্ছে আলোনসোর দল। আগামী কয়েক সপ্তাহে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় তাই বিকল্প খুঁজতে হবে রিয়ালের নবনিযুক্ত কোচকে।

ডার্বি হারের ধকলের সঙ্গে ইনজুরির এই ধাক্কা মিলে নতুন চ্যালেঞ্জ তৈরি করল রিয়াল মাদ্রিদের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ইশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১০

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১১

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১২

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৩

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৪

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৬

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৭

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৮

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৯

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

২০
X