স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

চমক রেখে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

আর্জেন্টিনা ফুটবল দল । ছবি : সংগৃহীত
আর্জেন্টিনা ফুটবল দল । ছবি : সংগৃহীত

অক্টোবরের আন্তর্জাতিক বিরতিকে সামনে রেখে আবারও চমক দিলেন লিওনেল স্কালোনি। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে যুক্তরাষ্ট্র সফরের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করেছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের কোচ। তাতে জায়গা পেয়েছেন নতুন কিছু নাম, ফিরেছেন দুই তারকা, আর নিশ্চিত করা হয়েছে এক ফরোয়ার্ডের অবস্থান।

দলের বড় আকর্ষণ তিন নতুন মুখ। রেসিং ক্লাবের গোলরক্ষক ফাকুন্দো ক্যমবেসেস, রিভার প্লেটের তরুণ ডিফেন্ডার লাউতারো রিভেরো এবং ব্রাজিলের পালমেইরাসের মিডফিল্ডার আনিবাল মোরেনো—প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন সিনিয়র দলে। বিশেষ করে মোরেনো, যিনি ভেরদাও জার্সিতে মিডফিল্ডের নিয়ন্ত্রক হয়ে উঠেছেন, সাম্প্রতিক পারফরম্যান্সেই প্রাপ্য সম্মানই পেয়েছেন।

এছাড়া সুখবর হিসেবে দলে ফিরেছেন এনজো ফের্নান্দেজ ও মার্কোস সেনেসি। চেলসি মিডফিল্ডার এনজো শাস্তির কারণে আগের ম্যাচ মিস করেছিলেন। আর বোর্নমাউথ ডিফেন্ডার সেনেসি ফিরলেন দীর্ঘ বিরতির পর; এর আগে জাতীয় দলের হয়ে একমাত্র খেলেছিলেন ২০২২ সালের এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে।

নিশ্চিত করা হয়েছে ফ্লাকো লোপেসের অবস্থানও। পালমেইরাসের এই স্ট্রাইকার গত বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ডাবল হেডারে ডাক পেয়েছিলেন, এবারও রেখেছেন স্কালোনি।

অবশ্য লিওনেল মেসিকে ঘিরে সবসময়ই বাড়তি আলো। তার নাম স্বাভাবিকভাবেই স্কোয়াডে থাকলেও এবার আলোচনায় নতুন সংযোজনেরাই। বিশ্বকাপজয়ী কোর গ্রুপের সঙ্গে মিশে যাচ্ছে ভবিষ্যতের সম্ভাবনাময় তারকারা।

আর্জেন্টিনা স্কোয়াড (ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে, ১০ ও ১৩ অক্টোবর)

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যমবেসেস

ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, লাউতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস টাগলিয়াফিকো

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, আনিবাল মোরেনো, রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেজ, নিকোলাস পাজ, জিওভানি লো চেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা

ফরোয়ার্ড: জুলিয়ানো সিমিওনে, নিকোলাস গঞ্জালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, লিওনেল মেসি, হোসে ম্যানুয়েল লোপেস, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X