স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চূড়ান্ত হলো আর্জেন্টিনার আরও দুই ম্যাচ, জেনে নিন প্রতিপক্ষ কারা

দুই প্রীতি ম্যাচ খেলবে মেসিরা। ‍ছবি : সংগৃহীত
দুই প্রীতি ম্যাচ খেলবে মেসিরা। ‍ছবি : সংগৃহীত

আগামী বছর রয়েছে ফুটবল বিশ্বকাপ। লম্বা সময় বাকি থাকলেও ইতোমধ্যে দলগুলো বৈশ্বিক আসরকে পরিকল্পনা করেই এগোচ্ছে। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে দারুণ ছন্দে। আগামী বিশ্বকাপেরও অন্যতম ফেভারিট তারা। বিশ্বকাপের সেরা প্রস্তুতি নিতে আসর শুরুর ঠিক আগমুহূর্তে আরও দুই প্রস্তুতি ম্যাচ চূড়ান্ত করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অক্টোবরে প্রীতি ম্যাচ খেলার পাশাপাশি বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে মেক্সিকো এবং হন্ডুরাসের বিপক্ষে দুটি নতুন প্রস্তুতি ম্যাচ চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মায়ামি ও লাস ভেগাসে জুনের প্রথম সপ্তাহের মধ্যেই ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আর্জেন্টিনা ফুটবলের সভাপতি ক্লাদিও তাপিয়া বলেন, ‘জুন মাসে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মেক্সিকো এবং হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ চূড়ান্ত হয়েছে। ভেন্যু এখনও নির্ধারণ করা হয়নি। আমাদের সেই ম্যাচ খেলার সুযোগ রয়েছে এবং আরও একটি শিরোপা জেতার দায়িত্ব আমাদের ওপর আছে।’

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দারুণ সময় পার করেছে আর্জেন্টিনা। ১৮ ম্যাচের ১২টিতে জিতে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করে তারা। ৩১ গোল করার বিপরীতে মাত্র ১০ গোল হজম করে স্কালোনির দল।

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার যেখানে শীর্ষে অবস্থান সেখানে তালিকার পাঁচে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ১৮ ম্যাচের ৮টিতে কেবল জয়ের দেখা পেয়েছে তারা। ইকুয়েডর, কলম্বিয়া এবং উরুগুয়ে যথাক্রমে রয়েছে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থস্থানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১০

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১১

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১২

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৩

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৪

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৫

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৬

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৭

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৮

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৯

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

২০
X