বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৩:১৩ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

অ্যাশলি ওয়েস্টউড ও হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত
অ্যাশলি ওয়েস্টউড ও হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ দলের কেন্দ্রবিন্দু এখন এক নাম—হামজা দেওয়ান চৌধুরী। হোটেল থেকে অনুশীলন মাঠ—সব জায়গায়ই তার আলোচনা, তার উপস্থিতি। কিন্তু বৃহস্পতিবার রাতে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি ছিলেন না, তবু ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর সেই আলোচনাতেই চমকে দিলেন প্রতিপক্ষ দলের ইংলিশ কোচ অ্যাশলি ওয়েস্টউড।

সংবাদ সম্মেলনে যখন ওয়েস্টউডের কাছে প্রশ্ন উঠল—‘বাংলাদেশের হামজাকে নিয়ে কি কোনো বিশেষ পরিকল্পনা আছে?’, তখন তার উত্তর যেন একটু খোঁচা মিশ্রিতই ছিল। হাসিমুখে ইংলিশ কোচ বললেন, ‘হামজা যদি আমার দলের খেলোয়াড় হতো, তবে তাকে বেঞ্চেই বসতে হতো! তবে হ্যাঁ, তার দক্ষতা সম্পর্কে আমরা জানি। সে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে, মাঝে মধ্যে মিডফিল্ডেও ওঠে। কিন্তু মনে রাখতে হবে, ফুটবল দলীয় খেলা—একজন খেলোয়াড় দিয়ে পুরো দল তৈরি হয় না।’

ওয়েস্টউডের এই মন্তব্য মুহূর্তেই আলোচনার ঝড় তোলে সাংবাদিকদের মধ্যে। একদিকে বাংলাদেশে হামজা নিয়ে উচ্ছ্বাসের ঢেউ, অন্যদিকে প্রতিপক্ষ কোচের ঠান্ডা মাথার বাস্তবতা-ভরা মন্তব্য।

এদিন ম্যাচের ভেন্যু ঢাকা জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম অনুশীলন করে হংকং। তবে মাঠের অবস্থা নিয়ে সন্তুষ্ট নন তাদের কোচ। স্পষ্টই জানিয়ে দিলেন, প্রস্তুতিতে খানিক ঘাটতি দেখছেন তিনি।

‘পিচ আরও ভালো হতে পারত,’ বলেন ওয়েস্টউড। ‘বাংলাদেশ প্রতিদিন এই মাঠ ব্যবহার করেছে, যা আমার মতে ভালো সিদ্ধান্ত নয়। বড় ম্যাচের আগে অন্তত দু-তিন দিন মাঠ খালি রাখা উচিত ছিল। এখন কিছুটা ক্ষতি হয়েছে পিচের। তবে যেহেতু দুই দলই এই মাঠে খেলবে, বিষয়টি সমান।’

তবে মাঠের সমালোচনা করলেও প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে অবমূল্যায়ন করেননি ওয়েস্টউড। বরং দিয়েছেন সম্মানের সুরে ভরা বাস্তব বিশ্লেষণ।

‘আমি কোনো ভবিষ্যদ্বাণী করব না—ওটা বাংলাদেশকে অসম্মান করা হবে। তারা ভালো দল, নিজেদের মাঠে আরও শক্তিশালী। আমরা আমাদের সেরাটা খেলব, সঠিক মনোভাব নিয়ে মাঠে নামব। যদি তা না পারি, তাহলে হার নিশ্চিত।’

ম্যাচটি হংকংয়ের জন্য যেমন চ্যালেঞ্জ, বাংলাদেশের জন্যও তেমনি মর্যাদার লড়াই। আর তার আগেই প্রতিপক্ষ কোচের এমন মন্তব্য নিঃসন্দেহে হামজা ও বাংলাদেশের খেলোয়াড়দের মনে বাড়তি অনুপ্রেরণা জোগাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X