স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:২৯ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

হংকংয়ের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী হামজা

হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত
হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী জাতীয় দলের অনুশীলন শেষে জানালেন, হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচে জয়ের ব্যাপারে তিনি ভীষণ আশাবাদী।

দেশে ফিরেই প্রথম দিন অনুশীলনে ঘাম ঝরালেও সংবাদমাধ্যমের সামনে আসেননি ২৮ বছর বয়সী এই তারকা। তবে মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিনের অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উন্মোচন করলেন নিজের অনুভূতি ও লক্ষ্য।

হামজার ভাষায়—“আমাদের সামনে ভালো সুযোগ আছে। কোচের সঙ্গে কাজ করছি, টিমে ট্যালেন্ট আছে, এগ্রেসিভনেস আছে। শেষ ধাপটা হলো আত্মবিশ্বাস। ইনশা আল্লাহ, আমরা জয়ী দল হবো।”

বাংলাদেশ এখন পর্যন্ত দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে—ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র, অন্যটিতে হার। বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই লাল-সবুজের সামনে।

দ্বিতীয়বারের মতো জাতীয় দলের হয়ে এশিয়ান কাপ বাছাই খেলতে নামা হামজা নিজের অভিজ্ঞতা নিয়ে বললেন—“এ নিয়ে আমার তৃতীয়বার আসা। কোচ ও সতীর্থদের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে উঠেছে। সপ্তাহখানেক ধরে সবাই কঠোর পরিশ্রম করছে। টিমে যোগ দিতে ভালো লাগছে, ইনশা আল্লাহ জয় নিয়েই মাঠ ছাড়ব।”

আগামী ৯ অক্টোবর রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১০

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১১

ভোরে ঝরল ৪ প্রাণ

১২

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৩

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৪

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৫

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৬

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৭

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৮

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৯

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

২০
X