স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

ব্রাজিল ফুটবল দল । ছবি : সংগৃহীত
ব্রাজিল ফুটবল দল । ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শুক্রবার প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রীতি ম্যাচে আবারও ৪-২-৪ ফরমেশনে নামার ইঙ্গিত দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

আনচেলত্তির অধীনে এ পর্যন্ত চার ম্যাচে দুটি জয়, একটি ড্র এবং একটি হার দেখেছে ব্রাজিল। এবারও আক্রমণভাগে আগ্রাসী ফুটবল খেলাতে চান অভিজ্ঞ এই ইতালীয় কোচ।

রিয়াল মাদ্রিদের একাধিক তারকা জাতীয় দলেও থাকায় অনেকে মনে করছেন আনচেলত্তি হয়তো পরিচিত মুখের ওপর নির্ভর করছেন। তবে কোচ স্পষ্ট করে জানিয়েছেন, এই স্কোয়াড এখনো চূড়ান্ত নয়।

‘আমি এই খেলোয়াড়দের ভালোভাবে চিনি; কিন্তু জাতীয় দলের পরিধি অনেক বড়। দলের পরিবেশটা দারুণ—ইতিবাচক ও পেশাদার। আমি নিশ্চিত, এই মনোভাবেই আমরা বিশ্বকাপে শক্ত অবস্থানে যাব,’—বলেন আনচেলত্তি।

দীর্ঘ চোটের পর ব্রাজিল দলে ফিরেছেন ডিফেন্ডার এদের মিলিতাও। তার ফিরে আসাকে দারুণ ইতিবাচক হিসেবে দেখছেন কোচ আনচেলত্তি। ‘আমি নিজেও ক্যারিয়ারে হাঁটুর চোটে পড়েছি, তাই জানি এটা কতটা কঠিন। মিলিতাও দারুণভাবে ফিরে এসেছে এবং এখন সে রিয়াল মাদ্রিদে দুর্দান্ত খেলছে। সেন্টার-ব্যাকে এখন আমাদের ভালো প্রতিযোগিতা আছে,’—বলেন তিনি।

জাতীয় দলের ড্রেসিংরুমে ঐক্য ও যোগাযোগকেই সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে দেখছেন ব্রাজিল কোচ। ‘ক্লাবে অনেক ভাষা, অনেক সংস্কৃতি থাকে। কিন্তু এখানে সবাই একই ভাষায় কথা বলে—যোগাযোগ সহজ। খেলোয়াড়দের মধ্যে সম্পর্কও খুব ভালো। সবাই জানে আমাদের লক্ষ্য কী—বিশ্বকাপ জয়। কেউ ব্যক্তিগতভাবে সেরা হতে চায় না, সবাই দল হিসেবে জিততে চায়।’

বাংলাদেশ সময় অনুযায়ী শুক্রবার বিকেল ৫টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে টোকিওর আজিনোমটো স্টেডিয়ামে খেলবে জাপানের বিপক্ষে।

বিশ্বকাপের আগে এই দুটি ম্যাচ তাই কেবল প্রস্তুতি নয়—বরং আনচেলত্তির চোখে এটি এমন এক পরীক্ষা, যেখানে মাঠের মনোভাব ও মেধার সমন্বয় ঘটাতে পারলেই মূল দলের জায়গা নিশ্চিত করতে পারবেন খেলোয়াড়রা।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: বেন্টো; ভিতিনিয়ো, এদের মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; কাসেমিরো, লুকাস পাকেতা; রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনিয়া ও এস্তেভাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিলো ইরান

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

এক মাস আগে লিবিয়ায় আলমগীরকে হত্যা করে সন্ত্রাসীরা

উচ্ছেদ অভিযান চসিকের, দখল অভিযান হকারের

দুপুরের মধ্যে দেশের ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

অ্যাপাচি হেলিকপ্টার ইস্যুতে জবাব দিল ইরান

ইতিহাসের এই দিনে

অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের ঘটনায় ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

কৃষক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১১

আজকের নামাজের সময়সূচি

১২

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

১৩

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

১৪

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

১৫

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

১৬

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

১৭

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

২০
X