স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১২:৪১ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের খেলোয়াড়দের কাছে মাঠে প্রমাণ চাইলেন আনচেলত্তি

কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত
কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলের প্রস্তুতির শেষ পর্যায়ে আছেন কার্লো আনচেলত্তি। কিন্তু ইতালীয় এই কোচ জানেন, সময় সীমিত—তাই এখন কৌশল নয়, খেলোয়াড়দের মনোভাব ও মাঠের পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুক্রবারের প্রীতি ম্যাচের আগে সিউলে সংবাদ সম্মেলনে আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিলেন, জাতীয় দলে জায়গা পেতে হলে মাঠে কাজ দেখাতে হবে।

‘কৌশলগত কাজ সবসময়ই জরুরি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড়দের মাঠের মনোভাব। এটা গড়ে তুলতে বেশি সময় লাগে না,’— বলেন আনচেলত্তি।

কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে পুরো স্কোয়াডের সঙ্গে মাত্র একদিনের অনুশীলনের সুযোগ পাচ্ছেন ব্রাজিল কোচ। তবু আত্মবিশ্বাস হারাননি তিনি। আনচেলত্তির মতে, খেলোয়াড়দের দায়িত্ববোধ ও নিবেদনই দলের সাফল্যের চাবিকাঠি।

তিনি বলেন, ‘গেমপ্ল্যান ও স্ট্র্যাটেজি উন্নত করা জরুরি; কিন্তু সেটাই আসল বিষয় নয়। মনোভাবটাই আসল। সেটি থাকলে বাকি সব কিছুই কাজ করবে।’

চার ম্যাচে আনচেলত্তি দুটি ফরমেশনে দল সাজিয়েছিলেন—প্যারাগুয়ে ও চিলির বিপক্ষে ৪-২-৪ এবং ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে ৪-৩-৩। কোচের মতে, রক্ষণভাগে দল ছিল প্রশংসনীয়ভাবে শৃঙ্খলিত, তবে আক্রমণে আরও সৃজনশীলতার প্রয়োজন বলে মনে করেন এই ইতালিয়ান।

‘জুন ও সেপ্টেম্বরে দলের রক্ষণভাগ ছিল দুর্দান্ত—সংগঠিত, ঐক্যবদ্ধ, প্রতিশ্রুতিশীল ও তীব্র। এখন আমাদের উন্নতি দরকার বল দখলে ও আক্রমণাত্মক ফুটবলে। আমাদের দলে প্রচুর মানসম্পন্ন খেলোয়াড় আছে, সেটা মাঠে প্রমাণ করতে হবে’, বলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X