স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৪:০৫ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে যারা আছেন

হামজার দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
হামজার দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্যকোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। হংকং চায়নার বিপক্ষে পূর্ণ পয়েন্ট ছাড়া কিছু ভাবছেন না বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

সবশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ফয়সাল আহমেদ ফাহিম ও সোহেল রানা জুনিয়র। গোলপোস্টের দায়িত্বে মিতুল মারমার উপরেই ভরসা রেখেছেন কোচ। রক্ষণে তপু বর্মণের সঙ্গে রয়েছেন শাকিল আহাদ, তারেক কাজী, সাদ উদ্দিন ও জায়ান। যদিও জায়ান আজ খেলবেন লেফট উইঙ্গার হিসেবে। মাঝমাঠে কোচের ভরসা হামজা, মোরসালিন, শমিত ও সোহেল রানা সিনিয়রের ওপরেই। আর ফরোয়ার্ডে খেলবেন রাকিব হোসেন।

সমীকরণ মেলাতে পারলে এখনো এশিয়ান কাপের মূল পর্বে চলে যাওয়ার সুযোগ আছে হামজা চৌধুরীদের। যদি পরের তিনটি ম্যাচ জেতা যায়, তবেই এশিয়ান কাপের টিকিট মিলবে দলের। বর্তমানে ১ পয়েন্ট নিয়ে সি গ্রুপের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। পরের তিন ম্যাচ জিতলে ১০ পয়েন্টে গিয়ে ঠেকবে দলের পয়েন্ট। তখনো অবশ্য কাজ শেষ হয়ে যাবে না। নজর রাখতে হবে গ্রুপের অন্য দলগুলোর দিকেও।

হংকং যেন সিঙ্গাপুর আর ভারতের বিপক্ষে জিততে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। পাশপাশি বাংলাদেশকে হারাতে হবে ভারতকে। সিঙ্গাপুরও হতে পারে মাথাব্যথার কারণ। তারা যেন কোনোভাবেই ১০ পয়েন্ট ছুঁতে না পারে, সেদিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশের একাদশ- মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, শাকিল আহাদ, তারেক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, শমিত সোম, সোহেল রানা (সিনিয়র) ও রাকিব হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X