স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সামনে আজ যে সমীকরণ

হংকং চায়নার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
হংকং চায়নার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে হলে জয় বাদে অন্য কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। আর তাই হংকং চায়নার বিপক্ষে পূর্ণ পয়েন্ট ছাড়া কিছু ভাবছেন না বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচ বাংলাদেশ কোচের জন্যও টিকে থাকার লড়াই।

ঢাকা ম্যাচের একাদশ নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। শমিত সোম, জামাল ভূঁইয়া, ফাহমিদুল ইসলাম এবং জায়ান আহেমদ বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে আসার পর ম্যাচের দৃশ্যপট বদলে গেছে। তাদের একাদশে রাখার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

সমীকরণ মেলাতে পারলে এখনো এশিয়ান কাপের মূল পর্বে চলে যাওয়ার সুযোগ আছে হামজা চৌধুরীদের। যদি পরের তিনটি ম্যাচ জেতা যায়, তবেই এশিয়ান কাপের টিকিট মিলবে দলের। বর্তমানে ১ পয়েন্ট নিয়ে সি গ্রুপের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। পরের তিন ম্যাচ জিতলে ১০ পয়েন্টে গিয়ে ঠেকবে দলের পয়েন্ট। তখনো অবশ্য কাজ শেষ হয়ে যাবে না। নজর রাখতে হবে গ্রুপের অন্য দলগুলোর দিকেও।

হংকং যেন সিঙ্গাপুর আর ভারতের বিপক্ষে জিততে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। পাশপাশি বাংলাদেশকে হারাতে হবে ভারতকে। সিঙ্গাপুরও হতে পারে মাথাব্যথার কারণ। তারা যেন কোনোভাবেই ১০ পয়েন্ট ছুঁতে না পারে, সেদিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

এদিকে, বাংলাদেশের ফুটবলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি অবশ্য দেশের কোনো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে না। এর আগের ম্যাচটি টি-স্পোর্টস সরাসরি দেখালেও আজকের ম্যাচটি তারা সরাসরি সম্প্রচার করছে না। ২৫ টাকা খরচে সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে ম্যাচটি অনলাইনে দেখা যাবে বঙ্গবিডিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১০

যুবদল নেতা বহিষ্কার

১১

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১২

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৩

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৪

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৫

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৬

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৭

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৮

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৯

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

২০
X