মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

হারের পর মেয়েদের আচরণ নিয়ে বাটলারের ক্ষোভ

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের থনবুরি বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রীতি ম্যাচে ৩-০ গোলের হারে হতাশ বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে—সেই বাস্তবতা মেনে হার মানা অস্বাভাবিক নয়। তবে ম্যাচের পর ফল নয়, বরং খেলোয়াড়দের মানসিকতা নিয়েই সবচেয়ে বেশি ক্ষুব্ধ হলেন প্রধান কোচ পিটার বাটলার।

বৃষ্টিভেজা থনবুরির এক অনুজ্জ্বল মাঠে অনুষ্ঠিত ম্যাচটি নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। বাটলারের ভাষায়, ‘আমি জানি না এটা আদৌ টায়ার ওয়ান প্রীতি ম্যাচ বলা যায় কি না। আমরা একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলেছি, যেখানে পর্যাপ্ত আলোও ছিল না।’

কিন্তু আলো–অভাবের চেয়েও বেশি বিরক্ত তিনি ছিলেন কিছু খেলোয়াড়ের দৃষ্টিভঙ্গি নিয়ে। সোজাসাপ্টা ভাষায় কোচ বললেন, ‘আমার মনে হয় কয়েকজন মেয়ে ভুল মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল। আমি কখনোই এই ঢিলেঢালা মনোভাব সহ্য করব না। যারা আমার দলের হয়ে খেলবে, দেশের প্রতিনিধিত্ব করবে, তারা এমন আচরণ করতে পারে না যা জাতীয় দলের মর্যাদার সঙ্গে যায় না।’

বাটলার মনে করেন, খেলার ফলের চেয়ে বড় শিক্ষা হলো মনোভাবের সঠিকতা। তিনি আরও বলেন, ‘এটা কোনো জাতীয় দলের ম্যাচের মতো লাগেনি। বরং মনে হয়েছে আমরা উন্নতির পথে একটা ধাপ নিচ্ছি। এমন ম্যাচ আয়োজনের সময় আমাদের নিশ্চিত করতে হবে যেন সব কিছু পেশাদারভাবে হয়।’

হারের মধ্যেও কোচ তুলে ধরেছেন ইতিবাচক দিক—তরুণদের অংশগ্রহণ। নতুন মুখ শিখা, নবিরন, জয়নব, সাগরিকা ও মুনকি ছাড়াও রিপা ও হালিমাদের সুযোগ দেওয়ার কথা উল্লেখ করেছেন তিনি। তবে সঙ্গে যুক্ত করেছেন স্পষ্ট বার্তা—সুযোগ মানেই দায়বদ্ধতা।

বাটলারের কণ্ঠে দৃঢ় সতর্কতা, ‘আমি তাদেরই খেলাতে চাই, যারা পরিচিত না হলেও সঠিক মনোভাব নিয়ে আসে। যারা কঠোর পরিশ্রম করবে এবং নিজেকে উন্নত করতে চায়, তারাই থাকবে। কিন্তু কেউ যদি আমার ধৈর্য পরীক্ষা করতে চায়, তারা জানুক—আমি আপসহীন।’

কোচের এই বক্তব্যে অনেকে পুরনো ঘটনার প্রতিধ্বনি খুঁজে পাচ্ছেন। এ বছরের জানুয়ারিতে ১৮ জন নারী ফুটবলার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। সেই বিদ্রোহীদের মধ্যে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, রুপনা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নহার (জুনিয়র–সিনিয়র) ও মারিয়া মান্দা—এ ম্যাচে সবাই একাদশে ছিলেন।

তাই কোচের ‘ভুল মানসিকতার’ মন্তব্যটি কার দিকে ইঙ্গিত করছে, তা বুঝে নিতে খুব বেশি কষ্ট হয় না।

বাটলারের মতে, থাইল্যান্ডের বিপক্ষে হারটা কেবল পরাজয় নয়, বরং শেখার এক সুযোগ। তবে তাঁর কথার তীব্রতা ইঙ্গিত দেয়, সামনে দলের ভেতরে শৃঙ্খলা আর মনোভাব—দুই দিকেই কঠিন সময় আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X