বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০২:৪০ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ এএম
অনলাইন সংস্করণ

এল ক্ল্যাসিকোর পর ইয়ামালকে খোঁচা দিয়ে বেলিংহামের পোস্ট

লামিনে ইয়ামাল ও জুড বেলিংহাম। ছবি : সংগৃহীত
লামিনে ইয়ামাল ও জুড বেলিংহাম। ছবি : সংগৃহীত

বার্নাব্যুর রাত শেষ হয়েছে উত্তেজনায়, তর্কে, এমনকি বিশৃঙ্খলায়। মাঠে রিয়াল মাদ্রিদের জয়ে শেষ হলেও, মাঠের বাইরে যেন নতুন এক যুদ্ধ শুরু হয়ে গেছে—আর সেই যুদ্ধের সূচনা ঘটিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম নিজেই!

লা লিগার বহুল প্রতীক্ষিত এল ক্ল্যাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারানোর পর ইনস্টাগ্রামে স্পষ্ট খোঁচা দিয়েছেন ইংলিশ তারকা। ম্যাচ শেষে পোস্ট করা ছবিগুলোর সঙ্গে বেলিংহামের ক্যাপশন—“Talk is cheap. HALA MADRID SIEMPRE!!!” (কথা সস্তা, হালা মাদ্রিদ চিরজীবী!)—সবাই বুঝে গেছে, এই বার্তা কার উদ্দেশে।

বার্নাব্যুর ওই ক্ল্যাসিকোটি ছিল যতটা রোমাঞ্চকর, ততটাই বিতর্কিত। শেষ মুহূর্তে পেদ্রি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দুদলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় টাচলাইনের পাশে। পুলিশ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়।

বেলিংহাম, যিনি তখন বদলি হয়ে বেঞ্চে ছিলেন, তাকেও দেখা যায় সেই বিশৃঙ্খলার মধ্যে। খেলা শেষ হওয়ার পর আবার মাঠে ঢুকে ইয়ামালের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন দানি কারভাহাল। রিয়াল খেলোয়াড়রা অভিযোগ করেন, তরুণ ইয়ামাল ‘অতিরিক্ত কথা বলছিলেন’।

ভিনিসিয়ুস জুনিয়র ও কোর্তোয়ারাও যোগ দেন তর্কে। অন্যদিকে, বার্সার পক্ষে ইয়ামালকে রক্ষা করতে ছুটে আসেন রাফিনিয়া, যিনি ম্যাচডে স্কোয়াডে ছিলেন না।

ক’দিন আগেই ১৮ বছর বয়সী ইয়ামাল বলেছিলেন—‘রিয়াল মাদ্রিদ চুরি করে, সব সময় অভিযোগ করে।’ সেই মন্তব্যই যেন ফিরে এলো তার কাছে বুমেরাং হয়ে। ক্ল্যাসিকো জিতে বেলিংহামরা ফেরালেন মাঠে এবং অনলাইনে দুই দিক থেকেই।

ম্যাচে দারুণ খেলেছেন বেলিংহাম—একটি গোল ও একটি অ্যাসিস্ট। তার পাস থেকে এমবাপ্পে প্রথম গোল করেন, আর দ্বিতীয়টি বেলিংহামের নিজের। আলোনসোর অধীনে নতুন করে উড়ছে রিয়াল, গত মৌসুমে বার্সার বিপক্ষে চার ম্যাচেই হারের পর এই জয় ছিল মর্যাদা পুনরুদ্ধারের প্রতীক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X