স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

এক ম্যাচ খেলতে ১৪৬ কোটি টাকা পাচ্ছে আর্জেন্টিনা!

নভেম্বরে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত
নভেম্বরে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত

চলতি বছরের আন্তর্জাতিক ক্যালেন্ডারের শেষ ম্যাচে আফ্রিকার মাটিতে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল। আগামী ১৪ নভেম্বর লুয়ান্ডায় অ্যাঙ্গোলার বিপক্ষে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচ, যা মেসিদের জন্য বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে ম্যাচটি ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বিশ্বকাপ সামনে রেখে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন ফুটবল বিশ্লেষকরা।

আর্থিক দিক থেকে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে বেশ লাভবানই হচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আফ্রিকার গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ ম্যাচের জন্য স্বাগতিক অ্যাঙ্গোলা মেসির আর্জেন্টিনাকে প্রায় ১২ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৬ কোটি টাকা) দিয়েছে।

ফরাসি সাংবাদিক রোম্যাঁ মোলিনা বলেন, ‘অনেক দেশ আর্জেন্টিনাকে আমন্ত্রণ জানাতে চাইলেও শেষ পর্যন্ত অ্যাঙ্গোলাই রাজি হয়। অ্যাঙ্গোলার স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে দেশটি। এ জন্য তারা প্রায় ১২ মিলিয়ন ডলার প্রদান করবে।’

অ্যাঙ্গোলার জন্য এটি কেবল একটি প্রীতি ম্যাচ নয়; বরং লিওনেল মেসি ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকে নিজ দেশে আতিথ্য জানানোর ঐতিহাসিক সুযোগ। আসন্ন ম্যাচে লুয়ান্ডার ৪৮ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামটি যে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

বর্তমানে ফিফা র‍্যাংকিংয়ে আর্জেন্টিনা রয়েছে ২ নম্বরে, যেখানে অ্যাঙ্গোলার অবস্থান ৮৯তম স্থানে। এই প্রীতি ম্যাচ তাই একদিকে আর্জেন্টিনার জন্য আর্থিকভাবে লাভজনক, অন্যদিকে অ্যাঙ্গোলার জন্য মর্যাদাপূর্ণ এক ফুটবল উৎসবে পরিণত হতে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১০

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১১

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১২

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৩

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৪

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৫

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৬

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৭

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৮

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

২০
X