স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে গেইল-থিসারা পেরেরাদের হোটেলে রেখে পালিয়ে গেছে আয়োজকরা

ইন্ডিয়ান হেভেনস প্রিমিয়ার লিগ  (আইএইচপিএল) । ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান হেভেনস প্রিমিয়ার লিগ  (আইএইচপিএল) । ছবি: সংগৃহীত

ভারতের ইন্ডিয়ান হেভেনস প্রিমিয়ার লিগ (আইএইচপিএল) খেলতে গিয়ে চরম বিপাকে পড়েছেন ক্রিস গেইল, থিসারা পেরেরার মতো তারকা ক্রিকেটাররা। বিশ্ব ক্রিকেটের নামি এই খেলোয়াড়দের হোটেলে রেখে শহর থেকে আয়োজকদের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এমনকি খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তাদের পারিশ্রমিকও দেওয়া হয়নি। শুধু তাই নয়, পরিশোধ করা হয়নি হোটেলের বিলও।

আইএইচপিএলে খেলার কথা ছিল বাংলাদেশের সাকিব আল হাসানেরও। টুর্নামেন্টের অফিসিয়াল এক ভিডিওতে সাকিব নিজেই অংশ নেবেন বলে জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি খেলেছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে গত ২৫ অক্টোবর আট দল নিয়ে শুরু হয় আইএইচপিএল। শনিবার সকালে ক্রিকেটারদের জানানো হয়, কারিগরি কারণে খেলা বাতিল করা হয়েছে। এরপর দিন সকালে হোটেলে থাকা খেলোয়াড় ও কর্মকর্তারা জানতে পারেন, আয়োজকেরা আগের রাতে শ্রীনগর ছেড়ে চলে গেছেন।

গণমাধ্যমকে হোটেল কর্তৃপক্ষ জানায়, আয়োজকরা তাদের কোনো বিল পরিশোধ করেনি। সে সময় হোটেলটিতে প্রায় ৪০ জন ক্রিকেটার ও কর্মকর্তা ছিলেন। ওই টুর্নামেন্টে আম্পায়ারিং করতে যাওয়া ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তা মেলিসা জুনিপার বলেন, ‘আয়োজকরা হোটেল থেকে পালিয়ে গেছেন। তারা হোটেল, খেলোয়াড় বা আম্পায়ার কারও বিল পরিশোধ করেননি। আমরা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় এসেছি যেন সবাই বেরিয়ে যেতে পারে।’

যে হোটেলে ক্রিকেটারসহ কর্মকর্তারা ছিল সেটির এক কর্মকর্তা বলেন, ‘আয়োজকরা খেলোয়াড়দের জন্য ১৫০টি কক্ষ চেয়েছিলেন। তারা বলেছিলেন, ক্রিস গেইলের মতো তারকার কারণে কাশ্মীরের পর্যটন উপকৃত হবে। রোববার দেখি তারা উধাও। আমাদের বিলও দেয়নি তারা। গেইলসহ কয়েকজন খেলোয়াড় শনিবারই হোটেল ছেড়ে চলে গেছেন।’

গেইল ছাড়াও টুর্নামেন্টে খেলতে গিয়েছিলেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা, নিউজিল্যান্ডের জেসি রাইডার, দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভি এবং ওমানের আয়ান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে টুর্নামেন্টের প্রচারণায় যেসব পোস্টার ব্যবহার করা হয়েছে, তার একটিতে বাংলাদেশের সাকিব আল হাসানের ছবিও বড় আকারে দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১০

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১২

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৩

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৫

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৬

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৭

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৮

রামিসা হত্যা : আসামিদের ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৯

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

২০
X