স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিকল্প পথে হাঁটছে আর্জেন্টিনা, চূড়ান্ত নতুন প্রতিপক্ষ

আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে ফিনালিসিমা মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে বৈশ্বিক আসরের আগে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর তাই ফিনালিসিমা নিয়ে শঙ্কা দেখা দেওয়ায় বিকল্প পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে আলবিসেলেস্তেরা।

জানা গেছে, আগামী মার্চে আফ্রিকার জায়ান্ট সেনেগালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ওই ম্যাচের জন্য এরই মধ্যে সেনেগালের ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের সেই প্রস্তাবে সাড়াও দিয়েছে সেনেগাল।

বিশ্বকাপের আগে শক্তিশালী স্পেনের সঙ্গে ফিনালিসিমা খেলার কথা আর্জেন্টিনার। তবে, দিনক্ষণ চূড়ান্ত না হওয়ায় ফিনালিসিমার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আর তাই বিশ্বকাপের আগে প্রস্তুতি শতভাগ নিতে আগামী বছর মার্চে আফ্রিকার দেশ সেনেগালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

সেনেগালের ফুটবল ফেডারেশন জানিয়েছে, আর্জেন্টিনার কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর কোনো দ্বিধা ছাড়াই তারা এতে সম্মতি জানান। মার্চে ম্যাচ আয়োজনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে লায়ন্স অব তেরেঙ্গা। সবকিছু ঠিক থাকলে সাদিও মানের দলের সঙ্গে দেখা যাবে মেসিদের দ্বৈরথ।

আসন্ন ফুটবল বিশ্বকাপে সহজ প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে পেয়েছে মেসিরা। অন্যদিকে, বিশ্বকাপে এবার গ্রুপ অব ডেথ ফ্রান্স ও নরওয়ের সঙ্গে পড়েছে সেনেগাল। গ্রুপের চতুর্থ প্রতিপক্ষ হবে বলিভিয়া, সুরিনাম ও ইরাকের মধ্যে প্লে অফ জয়ী দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X