স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

মেসির জোড়া গোল আর অ্যাসিস্টে সেমিফাইনালে মায়ামি

নাশভিলের বিপক্ষে জোড়া গোল করেন মেসি। ছবি: সংগৃহীত
নাশভিলের বিপক্ষে জোড়া গোল করেন মেসি। ছবি: সংগৃহীত

‘বেস্ট অব থ্রি সিরিজের’ প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নাশভিলকে ৪-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। দুর্দান্ত জয়ের দিন গোল করার পাশাপাশি করিয়েছেন বিশ্বকাপজয়ী মেসি।

এর আগে ‘বেস্ট অব থ্রি সিরিজের’ প্রথম ম্যাচে মায়ামি জিতলেও দ্বিতীয় ম্যাচ নিজেদের করে নিয়েছিল নাশভিল। ফলে আজকের ম্যাচটি দুই দলের জন্যই ছিল ‘বাঁচা-মরার’। চার গোলে নাশভিলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে মায়ামি এখন কনফারেন্স সেমিফাইনাল খেলবে এফসি সিনসিনাটির বিপক্ষে।

চেজ স্টেডিয়ামে নাশভিলের বিপক্ষে লিড পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি মায়ামির। মধ্যমাঠে নাশভিলের কোরকোরানের ভুল পাস থেকে বল পেয়ে যান মেসি। সেই বল টেনে নিয়ে বক্সে ঢোকার আগমুহূর্তে মেসি চার ডিফেন্ডারের জটলার ভেতর থেকে শট নেন, বল যায় জালে।

প্রথমার্ধের শেষদিকে আরও এক গোল করেন মেসি। জর্দি আলবার লম্বা করে বাড়ানো বল নিয়ে সিলভেত্তি নাশভিল বক্সে ঢুকে পড়েছিলেন। শেষ মুহূর্তে ব্যাক পাসে পাঠানো বল পান মেসি। অনায়াসে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

দ্বিতীয়ার্ধে মায়ামির দুই গোলই করেছেন আলেন্দে। ৭৩ মিনিটে জর্দি আলবা মেসির সঙ্গে বল দেওয়া-নেওয়া করে টাচলাইনের কাছাকাছি চলে যান। এরপর ব্যাক পাসে বল জালের মুখে পাঠালে সহজেই গোল করেন আলেন্দে। দুই মিনিট পরই নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান তিনি। আর্জেন্টাইন অধিনায়কের চিপ করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে পাঠান আলেন্দে। এটি মেসির ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট।

কনফারেন্স ফাইনালে ওঠার লড়াই হতে পারে ২২ বা ২৩ নভেম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X