স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে

বাংলাদেশ ফুটবল দল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দল। ছবি: সংগৃহীত

হামজা-শমিত-ফাহমিদুলদের আগমনে চিত্র বদলেছে দেশের ফুটবলের। মৃতপ্রায় ফুটবল ফিরে পেয়েছে প্রাণ। সিঙ্গাপুর-হংকং ম্যাচে টিকিটের জন্য দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে হামজারা। দুই দলই ইতোমধ্যে বাছাইপর্ব থেকে ছিটকে গেলেও প্রতিপক্ষ ভারত বলেই ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ ফুটবল সমর্থকদের। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে টিকিটের দাম বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানান, সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। এবার গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। ৯টি ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। গ্যালারি ৫০০ টাকা, ক্লাব হাউজ ৫০০০ ও ৩০০০ টাকা, ভিআইপি ৪০০০ ও ৩০০০ টাকা, রেড বক্স ৬০০০ টাকা, করপোরেট বক্স ৮০০০ টাকা, স্কাই বক্স ৮০০০ ও স্কাই ভিউ ৭০০০ টাকা। অনলাইন প্ল্যাটফর্ম কুইকেট ডট মিতে ভারত ম্যাচের টিকিট পাওয়া যাবে।

টিকিটের দাম বাড়ানো প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল গণমাধ্যমকে বলেন, ‘প্রতিবেশী দেশ ভারত। এই দলের বিপক্ষে টিকিটের চাহিদাও অনেক বেশি। তাই ইচ্ছে করেই আমরা বাংলাদেশ ও ভারত ম্যাচের টিকিটের দাম বাড়াচ্ছি। তবে খুব বেশি বাড়াইনি কিন্তু।’

১৮ নভেম্বর রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ভারতের মর্যাদার লড়াই। এশিয়ান কাপ বাছাইপর্বে এখন পর্যন্ত বাংলাদেশ ৪ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করেছে এবং টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। দল লড়াকু মনোভাবের সঙ্গে প্রতিটি ম্যাচ খেলছে, যা দেশের ফুটবল জনপ্রিয়তার জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X