স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারত সফরে অবিশ্বাস্য আয় মেসির, জানা গেল কত পেলেন

ভারত সফরে মেসি। ছবি : সংগৃহীত
ভারত সফরে মেসি। ছবি : সংগৃহীত

বেশ কিছুদিন আগে ভারত সফর করেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই এরপর দিল্লি-ভারতের বিভিন্ন শহরে ব্যস্ত সময় পার করেন তিনি। সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও ডি পলের মতো তারকারা। বাণিজ্যিক উদ্দেশ্যে ইন্টার মায়ামির তারকা এই সফর করেন। ভারত সফর থেকে মেসি বড় অঙ্কের অর্থ আয় করেছেন, যা শুনলে যে কেউই চমকে উঠবেন।

ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের খবর, ভারত সফরের জন্য মেসি একাই পেয়েছেন ৮৯ কোটি রুপি। আর ভারতের সরকার কর হিসেবে পেয়েছে ১১ কোটি রুপি। কলকাতার ঘটনায় আটক প্রধান আয়োজক শতদ্রু দত্তকে জিজ্ঞাসাবাদ করে এ তথ্য পেয়েছে ভারতের বিশেষ তদন্ত দল (এসআইটি)।

এত অর্থের জোগান কিভাবে পেয়েছেন সেই প্রশ্নে শতদ্রুর দাবি, ৩০ শতাংশ টাকা পেয়েছেন স্পনসরদের কাছ থেকে আর ৩০ শতাংশ এসেছে টিকিট বিক্রি করে। এসআইটি কর্মকর্তারা শতদ্রুর একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে সেখানে ২০ কোটির বেশি রুপি পেয়েছেন। এই টাকার উৎস হিসেবে শতদ্রুর দাবি, কলকাতা ও হায়দরাবাদের ইভেন্টের টিকিট বিক্রি ও স্পনসর থেকে এই অর্থ পেয়েছেন তিনি।

উল্লেখ্য, নানা বিতর্কিত ঘটনার মধ্য দিয়ে শেষ হয় বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির ভারত সফর। শেষদিকে বড় ধরনের কোনো অঘটন না ঘটলেও মেসির সফরের শুরুটা হয়েছিল বিশৃঙ্খলা, বিতর্ক ও গণ্ডগোল দিয়ে। আর্জেন্টাইন এই কিংবদন্তিকে ঠিকভাবে দেখতে না পেরে ক্ষুব্ধ হয়ে স্টেডিয়াম ভাঙচুর ও লুটপাট চালান সমর্থকরা। যদিও এই ঘটনার জন্য মেসিকেই দায়ী করছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

গাভাস্কার দাবি করেন, মেসি নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন। কিংবদন্তি এই ক্রিকেটারের মতে, মেসির যতক্ষণ মাঠে থাকার কথা ছিল ততক্ষণ তিনি থাকেননি। আর এ কারণেই স্টেডিয়াম ভাঙচুর ও লুটপাটের জন্য মেসিকে দায়ী করেন গাভাস্কার।

এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘কলকাতা স্টেডিয়ামে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার সময় লিওনেল মেসি ঘোষিত সময়ের তুলনায় অনেক কম সময় উপস্থিত ছিলেন। এ ঘটনায় সবাইকে দোষারোপ করা হলেও তাকে করা হচ্ছে না যিনি তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন। তার যদি এক ঘণ্টার জন্য স্টেডিয়ামে থাকার কথা থাকে এবং তিনি যদি সময়ের আগে চলে যান, তবে যারা অর্থ দিয়ে টিকিট কিনেছিলেন তাদের জন্য এটা হতাশার। তাহলে মূল দোষী তিনি এবং তার সহযোগীরাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X