বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

চুপিসারে নিজ রাজ্য ভ্রমণ করে গেলেন মেসি

বার্সার জার্সিতে মেসি। পুরোনো ছবি
বার্সার জার্সিতে মেসি। পুরোনো ছবি

চার বছর পর ফের নিজের রাজ্যে পা রাখলেন লিওনেল মেসি। না, কোনো ম্যাচ খেলতে নয়, কিংবা আনুষ্ঠানিক বিদায় জানাতেও নয়—এই সফরটা ছিল নিছকই আবেগের। চুপিসারে বার্সেলোনায় ফিরে এসে নতুন রূপে সাজানো ক্যাম্প ন্যু ঘুরে দেখলেন আর্জেন্টাইন তারকা। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে এক হৃদয়ছোঁয়া বার্তায় লিখলেন, “এখানেই আমি অসীম সুখ খুঁজে পেয়েছিলাম।”

২০২১ সালের আগস্টে চোখের জলে বার্সেলোনাকে বিদায় জানিয়েছিলেন মেসি। আর সেই থেকেই এটাই ছিল তার প্রথম ক্যাম্প ন্যু সফর। এবার স্টেডিয়ামের নতুন রূপ দেখে মুগ্ধ মেসি স্মৃতির ভেতরে ডুব দিলেন—একটা জায়গা, যেখানে তিনি বড় হয়েছেন, বিশ্ব জিতেছেন, আর রেখে গেছেন শত শত গোল ও অসংখ্য ইতিহাস।

সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বার্তায় মেসি লিখেছেন,

গতরাতে ফিরে গিয়েছিলাম এমন এক জায়গায়, যেটাকে আমি মন থেকে আজও মিস করি। যেখানে আমি ছিলাম অপরিসীম সুখে, যেখানে তোমরা আমাকে হাজারবার পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানিয়েছিলে। আশা করি, একদিন আমি ফিরে আসব—শুধু বিদায় জানাতে নয়, বরং মন থেকে আবারও সেই জায়গায় দাঁড়াতে।

বার্সেলোনার সংস্কারকাজ চলাকালীন এই সফর অনেককে অবাক করেছে। মেসির পোস্টে ক্যাম্প ন্যুর ভেতর ও বাইরের কিছু ভিডিও ও ছবি দেখা যায়, যেখানে তিনি একা মাঠে হাঁটছেন—চুপচাপ, যেন সময়ের স্রোত থেমে গেছে।

মেসির এই সফরের পরই আলোচনায় ফের এসেছে তার সঙ্গে বার্সার সম্পর্ক। ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা সম্প্রতি বলেছিলেন, “নতুন ক্যাম্প ন্যু উদ্বোধনের সময় মেসির জন্য একটা বিশেষ শ্রদ্ধা অনুষ্ঠান করতে চাই। এখন সেটি নির্ভর করছে সে চাইছে কি না।”

২০২১ সালে আর্থিক জটিলতায় চুক্তি নবায়ন না করতে পেরে মেসি পাড়ি জমান প্যারিসে, পরে যোগ দেন ইন্টার মায়ামিতে। বর্তমানে তিনি ক্লাবটির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ। তবুও, এই সফর যেন ইঙ্গিত দিচ্ছে—বার্সেলোনা আর মেসির সম্পর্ক এখনো পুরোপুরি শেষ হয়নি।

কাতালান সমর্থকরা আবারও স্বপ্ন দেখতে শুরু করেছেন—হয়তো একদিন, অন্তত বিদায়ের মঞ্চেই হোক, তাদের রাজা ফিরবেন নিজের রাজ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X