স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মেসি বার্সা ছেড়ে যাওয়ায় কোনো অনুশোচনা নেই লাপোর্তার

লিওনেল মেসি ও বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি ও বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। ছবি : সংগৃহীত

লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক সবসময়ই আবেগে ভরা এক অধ্যায়। আর সেই অধ্যায় নিয়ে এবার সরাসরি মুখ খুললেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। কাতালুনিয়া রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, মেসির চলে যাওয়া নিয়ে তার কোনো অনুশোচনা নেই, কারণ “বার্সেলোনা সব সময়ই যে কোনো ব্যক্তির চেয়ে বড়।”

রোববার স্পটিফাই ক্যাম্প ন্যুতে হঠাৎ উপস্থিত হয়েছিলেন মেসি। ইন্টার মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রে খেলা শেষ করে স্পেনে আর্জেন্টিনা ক্লাবের সঙ্গে যোগ দিতে এসে প্রিয় ক্লাবের পুরোনো মাঠে পা রাখেন আর্জেন্টাইন তারকা। বিষয়টি নিয়ে লাপোর্তা বলেন, ‘আমি জানতাম না সে আসছে। মেসি নিজের শহরে ছিল, বন্ধুদের সঙ্গে ডিনার শেষে হঠাৎ করেই ক্লাবটিতে আসে। আমি কোনো আমন্ত্রণ পাঠাইনি। ওর জন্য এই জায়গা সবসময় খোলা— এটাই তার ঘর।’

লাপোর্তা আরও যোগ করেন, ‘মেসির সঙ্গে আমার সম্পর্ক এখনো ভালো। সে জানে এখানে তাকে ভালোবাসা হয়, সম্মান করা হয়। আমি মনে করি, তার প্রাপ্য সম্মান জানাতেই ক্যাম্প ন্যুতে একটি বড় বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা উচিত। ১ লাখ ৫ হাজার সমর্থকের সামনে সেটি হলে দারুণ হবে।’

তবে মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে কোনো জল্পনা এড়িয়ে যান ক্লাব সভাপতি। স্পষ্ট ভাষায় বলেন, ‘সর্বোচ্চ সম্মানের জায়গা থেকেই বলছি— আমি এমন কিছু নিয়ে জল্পনা করতে চাই না, যা বাস্তবসম্মত নয়। এখন সে ইন্টার মায়ামির খেলোয়াড়, আমরা সেটির প্রতি সম্মান দেখাই।’

শেষে লাপোর্তা দৃঢ়ভাবে বলেন, ‘মেসি চলে গেছে, কিন্তু বার্সেলোনা তার নিজের গতিতে এগোচ্ছে। কোনো অনুশোচনা নেই, কারণ আমরা ক্লাবের স্বার্থকেই সব সময় অগ্রাধিকার দিই। তবে যদি ভবিষ্যতে কোনো সম্মাননা অনুষ্ঠানে সে আসে, সেটি দারুণ এক মুহূর্ত হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X