মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৮:০০ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কখনও এক, কখনও তিন ম্যাচ: এমএলএস প্লে-অফের বিভ্রান্তিকর নিয়মের ব্যাখ্যা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন ‍যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) আবারও আলোচনায়—তবে তা বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির খেলার জন্য নয় এবার কারণ লিগটির অদ্ভুত সব নিয়মের জন্য। মেসিদের এই লিগে প্লে-অফের নিয়ম এতটাই জটিল যে নবাগত তো দূরের কথা, বছরের পুরোনো অনুসারীরাও মাঝে মাঝে বিভ্রান্ত হন। কোথাও এক ম্যাচ, কোথাও তিন ম্যাচ, আবার ফাইনালে গিয়ে সব বদলে একক নকআউটে পরিণত হওয়া—সব মিলিয়ে এমএলএসের প্লে-অফ কাঠামো ফুটবল বিশ্বের সবচেয়ে অদ্ভুত নিয়মগুলোর একটি। কালবেলার পাঠকদের জন্য ব্যাখা করা হল বর্তমানে জনপ্রিয় হতে থাকা এই লিগটির প্লে-অফ নিয়ম।

প্রথম রাউন্ডেই বিভ্রান্তির শুরু: তিন ম্যাচের সিরিজ

ইউরোপ বা দক্ষিণ আমেরিকায় নকআউট মানেই এক ম্যাচে সব সিদ্ধান্ত। কিন্তু এমএলএস সেই হাঁটায় নেই। প্লে-অফ শুরুর প্রথম রাউন্ডটিতে থাকে বেস্ট-অফ-থ্রি সিরিজ— অর্থাৎ সর্বোচ্চ তিন ম্যাচ তবে সেটি আবার শর্ত সাপেক্ষে।

  • যদি কোন দল দুটি ম্যাচ শুরুতেই জিতে নেয়, তারাই উঠবে পরের রাউন্ডে। সেক্ষেত্রে তৃতীয় ম্যাচের দরকার নেই।
  • ম্যাচ ড্র হলে নেই অতিরিক্ত সময়—সরাসরি টাইব্রেকার পেনাল্টি!
  • হোম-অ্যাওয়ে সুবিধাও নির্দিষ্ট নয়—মূল লিগে উপরের দিকে থাকা দল পায় প্রথম এবং প্রয়োজন হলে তৃতীয় ম্যাচের মাঠ।

ফুটবলবিশ্বে এই নিয়ম সম্পূর্ণ ব্যতিক্রমী। কারণ নকআউটে একই প্রতিপক্ষের বিরুদ্ধে ২-৩ ম্যাচ খুব কমই দেখা যায়।

দ্বিতীয় রাউন্ডে হঠাৎ বদল: এবার এক ম্যাচেই সবকিছু

প্রথম রাউন্ড পেরোলেই আসে কনফারেন্স সেমিফাইনাল আর ফাইনাল—এবার আর সিরিজ নয়, এক ম্যাচ—জিতলেই উঠবে, হারলেই বিদায়। লিগে উপরের দিকে থাকা দলের মাঠে হয় এই ম্যাচগুলো।

এমন অদ্ভুত পরিবর্তনে অবশ্য লিগের ব্যাখ্যা বেশ পরিস্কার—

প্রথম রাউন্ডে বেশি ম্যাচ = বেশি উত্তেজনা, বাকি রাউন্ডে এক ম্যাচ = ডু অর ডাই নাটকীয়তা।

তবে সমালোচকদের যুক্তি—অপ্রয়োজনীয় জটিলতা।

শেষ ধাপ: এমএলএস কাপ—এক ম্যাচ, নিরপেক্ষ শোডাউন

শেষ পর্যন্ত আসে মৌসুমের সবচেয়ে বড় ম্যাচ—এমএলএস কাপ ফাইনাল। এটিও এক ম্যাচের লড়াই, তবে নকআউট স্টাইলে।

এই ফাইনালও বেশ আলাদা—

  • নিরপেক্ষ মাঠ সবসময় দেওয়া হয় না।
  • বরং যে দল রেগুলার সিজনে বেশি পয়েন্ট করে, সেই দলই ফাইনাল আয়োজনের অধিকার পায়।

এই অদ্ভুত নিয়ম কেন?

এমএলএসের যুক্তি একটাই—বেশি ম্যাচ = বেশি রাজস্ব, বেশি দর্শক, বেশি সম্প্রচার আয়।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রের অন্যান্য স্পোর্টস (NBA, MLB, NHL) তিন বা সাত ম্যাচ সিরিজ ভিত্তিক হওয়ায় ফুটবলকেও ‘আমেরিকান স্টাইল’-এর ছোঁয়া দিতে চায় তারা।

ভক্তরা কী বলছেন?

অনেক সমর্থক মনে করেন—এই কাঠামো “জটিল”, “অনিয়মিত” এবং ফুটবলের ঐতিহ্যবিরুদ্ধ। অনেকে আবার উপভোগ করেন বাড়তি নাটকীয়তা ও লম্বা সিরিজের লড়াই।

এমএলএসের প্লে-অফ কাঠামো বোঝা সত্যিই কঠিন—প্রথম রাউন্ডে তিন ম্যাচ, পরে হঠাৎ এক ম্যাচ, আর শেষ পর্যন্ত আবার একক ফাইনাল। তবে যত বিতর্কই হোক, দর্শক টানার ক্ষেত্রে লিগটি সফল। আর মেসি, সুয়ারেজ, বুসকেটসদের মতো তারকার উপস্থিতিতে এখন বিশ্বজুড়েই এই অদ্ভুত নিয়ম নিয়ে আগ্রহ আরও বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X