স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

পেনাল্টি মিসে বছরের শেষ ম্যাচ জিততে পারল না ব্রাজিল

তিউনিসিয়ার বিপক্ষে ১-১ ড্র করেছে ব্রাজিল। ছবি : সংগৃহীত
তিউনিসিয়ার বিপক্ষে ১-১ ড্র করেছে ব্রাজিল। ছবি : সংগৃহীত

সুন্দর ফুটবল খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের শুরুতে দাপুটে ফুটবল খেলতে ব্যর্থ হওয়া দলটি গোলও হজম করে বসে। সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ালেও পেনাল্টি মিস করায় জিততে পারল না কার্লো আনচেলত্তির দল। ফ্রান্সের লিলে মঙ্গলবার রাতের প্রীতি ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ১-১ ড্র করেছে ব্রাজিল।

ম্যাচের শুরু থেকে আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল ব্রাজিল। তবে চেনা ছন্দে দেখা যাচ্ছিল না তাদের। লক্ষ্যহীন আক্রমণ এবং নিজেদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল চোখে পড়ার মতো। ভুল পাসের কারণে আক্রমণগুলো বারবার তাল হারানোয় পাওয়া হচ্ছিল না কাঙ্ক্ষিত গোলটিও। আর ব্রাজিলের এই ছন্দহীনতার সুযোগ নিয়ে প্রতি-আক্রমণ থেকে গোল আদায়ের চেষ্টা করে তিউনিসিয়া।

ম্যাচের ২৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় তিউনিসিয়া। দারুণ এক প্রতি-আক্রমণে গোল করে দলকে এগিয়ে দেন হাজেম মাসতৌরি। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্রাজিলকে পেনাল্টি উপহার দেয় আফ্রিকান দেশটি। দারুণ এক শটে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান এস্তেভাও।

বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে ব্রাজিল। কিন্তু প্রত্যাশিত গোলের দেখা পাচ্ছিল না তারা। ম্যাচের ৭৮তম মিনিটে পেনাল্টি পায় আনচেলত্তির দল। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লুকাস পাকেতা। আর তাতে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X