স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কার কী সমীকরণ

চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি । ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি । ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ ম্যাচডে আজ ফুটবলপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর রাত উপহার দিতে যাচ্ছে। একসঙ্গে মাঠে নামছে ৩৬ দল, ১৮টি ম্যাচে নির্ধারিত হবে কে যাবে সরাসরি শেষ ষোলোতে, কে খেলবে নকআউট প্লে-অফে, আর কার ইউরোপীয় যাত্রা এখানেই থামবে।

কিছু ক্লাবের জন্য আজকের ম্যাচ কেবল আনুষ্ঠানিকতা, আবার অনেকের জন্য টিকে থাকার লড়াই। পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে জায়গা পাবে। ৯ম থেকে ২৪তম—এই ১৬ দল খেলবে নকআউট প্লে-অফে, সেখান থেকে আট জয়ী দল যোগ দেবে শেষ ষোলোতে। প্লে-অফের ড্র অনুষ্ঠিত হবে শুক্রবার।

নির্ভার আর্সেনাল ও বায়ার্ন

এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। আজ তাদের ম্যাচের ফলে অবস্থান বদলাতে পারে, তবে নকআউট নিশ্চিত থাকায় চাপ তুলনামূলক কম। অন্যদিকে, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, কাইরাত আলমাতি, স্লাভিয়া প্রাগ ও ভিয়ারিয়াল আগেই লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত করেছে।

শীর্ষ ক্লাবগুলোর সরাসরি শেষ ষোলোর লড়াই

রিয়াল মাদ্রিদ, লিভারপুল, টটেনহাম, পিএসজি, বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির মতো ইউরোপীয় জায়ান্টরা নকআউট পর্ব নিশ্চিত করলেও আজ মাঠে নামবে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করার লক্ষ্যে।

  • রিয়াল মাদ্রিদ আজ বেনফিকাকে হারালে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করবে।
  • লিভারপুল ঘরের মাঠে কারাবাগকে হারালে শেষ ষোলোতে জায়গা পাবে।
  • টটেনহাম ফ্রাঙ্কফুর্টকে হারাতে পারলে সরাসরি শেষ ষোলো নিশ্চিত হবে।

সমান পয়েন্টে জমজমাট লড়াই

বর্তমানে ৬ষ্ঠ থেকে ১৩তম স্থানে থাকা আটটি দল সমান ১৩ পয়েন্টে রয়েছে। এই গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, যারা ঘরের মাঠে মুখোমুখি হবে নিউক্যাসল ইউনাইটেডের।

চেলসি খেলবে নাপোলির মাঠে। টেবিলের ২৫ নম্বরে থাকা নাপোলির জন্য এটি টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচ, অন্যদিকে চেলসির জন্য সরাসরি শেষ ষোলোর সম্ভাবনা জিইয়ে রাখার লড়াই।

বার্সেলোনা ও ম্যানসিটির সমীকরণ

টেবিলের ৯ম ও ১১তম স্থানে থাকা বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি—নিজেরা জয় পেলে এবং উপরের দলগুলোর কেউ পয়েন্ট হারালে—সরাসরি শেষ ষোলোতে ওঠার সুযোগ পেতে পারে।

নিশ্চিত নকআউটে, তবে শীর্ষ আটে নয়

স্পোর্তিং সিপি, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, ইন্টার মিলান ও জুভেন্তাস অন্তত নকআউট প্লে-অফ নিশ্চিত করেছে, তবে শীর্ষ আটে ওঠার লড়াই এখনো কঠিন।

এখনো অনিশ্চিত বড় নামগুলো

বরুশিয়া ডর্টমুন্ড, মার্শেই, বায়ার লেভারকুসেন, মোনাকো, পিএসভি আইনদোহোভেন, অ্যাথলেটিক বিলবাও ও অলিম্পিয়াকোসের নকআউট ভাগ্য আজকের ম্যাচের ওপর নির্ভর করছে।

আজকের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো

(সব ম্যাচ বাংলাদেশ সময় রাত ২টায়)

  • পিএসজি – নিউক্যাসল
  • ম্যানচেস্টার সিটি – গালাতাসারাই
  • লিভারপুল – কারাবাগ
  • ডর্টমুন্ড – ইন্টার মিলান
  • বার্সেলোনা – কোপেনহেগেন
  • আর্সেনাল – কাইরাত আলমাতি
  • লেভারকুসেন – ভিয়ারিয়াল
  • অ্যাতলেতিকো মাদ্রিদ – বোডো/গ্লিম্ট
  • বেনফিকা – রিয়াল মাদ্রিদ
  • ফ্রাঙ্কফুর্ট – টটেনহাম
  • ব্রুগা – মার্শেই
  • পিএসভি – বায়ার্ন মিউনিখ
  • আয়াক্স – অলিম্পিয়াকোস
  • নাপোলি – চেলসি
  • মোনাকো – জুভেন্টাস
  • ইউনিয়ন সাঁ-জিলোয়াজ – আতালান্তা
  • বিলবাও – স্পোর্তিং সিপি
  • পাফোস – স্লাভিয়া প্রাগ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X