স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

অবসরের পর মেসির ঠিকানা নিয়ে যা বললেন বেকহ্যাম

লিওনেল মেসি ও ডেভিড বেকহ্যাম। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি ও ডেভিড বেকহ্যাম। ছবি : সংগৃহীত

লিওনেল মেসির অবসর-পরবর্তী জীবন নিয়ে ফুটবল দুনিয়ায় নানা জল্পনা থাকলেও এবার সরাসরি মুখ খুললেন ডেভিড বেকহ্যাম। ইন্টার মায়ামির অন্যতম মালিক ও সাবেক ইংলিশ তারকা জানালেন, ব্যক্তিগত আলাপে মেসি তাকে স্পষ্ট করে বলেছেন—অবসরে তিনি বার্সেলোনার কাছেই থাকতে চান।

মেজর লিগ সকারে (এমএলএস) ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে ৩-১ গোলের জয়ে দুর্দান্ত দুই অ্যাসিস্ট করেন মেসি। সেই জয়ের মধ্য দিয়ে ইতিহাস গড়ে ইন্টার মায়ামি জেতে তাদের প্রথম লিগ শিরোপা। ম্যাচ-পরবর্তী উদযাপনের সময় অ্যাপল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেসির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন বেকহ্যাম।

তিনি বলেন, ‘লিও আমাকে বলেছে, অবসরের পর সে শুধু ক্যাম্প ন্যুর কাছেই থাকতে চায়। আমি চাই সে মায়ামিতেই থাকুক, কিন্তু পৃথিবীতে এমন আর কোনো খেলোয়াড় নেই যে বার্সেলোনাকে মেসির চেয়ে ভালোবাসে। তার পায়ের ট্যাটুতেই বার্সার ক্রেস্ট আছে—এমনকি পানির বোতলেও!’

ইন্টার মায়ামির সাফল্যের পেছনে মেসির ভূমিকাও তুলে ধরেন বেকহ্যাম। তার মতে, ‘মাঠের মাঝখানে যখন লিও বল পায়, তখন কিছু একটা হবেই। সে সুযোগ তৈরি করে দেয়। দলটা ছিল খুবই ঐক্যবদ্ধ, আর সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।’

ভ্যাঙ্কুভারকে কৃতিত্ব দিতেও ভোলেননি বেকহ্যাম। তিনি বলেন, ‘ওরা দারুণ খেলেছে, আমাদের ওপর চাপ তৈরি করেছিল। গোল করার পর কিছু সময় ওরাই ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিল। তবে আমরা মিডফিল্ডে বলের দখল ফিরে পেয়ে আবার ম্যাচে ফিরি।’

ক্লাব মালিক হিসেবে এই সাফল্য বেকহ্যামের জন্য কতটা আবেগের, সেটাও জানালেন তিনি। ‘অনেক রাত আমার ঘুম হয়নি। কিন্তু আমি সবসময় বিশ্বাস করেছি, মায়ামিতে এই ক্লাবকে গড়ে তোলা সম্ভব। ঠিক মানুষদের যখন পাশে পেলাম, তখন জানতাম—সবকিছুই সম্ভব।’

শেষে ইন্টার মায়ামির জার্সির পেছনে লেখা কথাগুলো দিয়েই নিজের অনুভূতি প্রকাশ করেন বেকহ্যাম—‘আমাদের জার্সির পেছনেই লেখা আছে—স্বপ্ন দেখার স্বাধীনতা।’

মাঠে মেসির জাদু যেমন কথা বলছে, তার ভবিষ্যৎ নিয়ে এই মন্তব্যও তেমনি নতুন করে আলোচনার জন্ম দিল ফুটবল বিশ্বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১১

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১২

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৩

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৪

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৫

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৭

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৮

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

২০
X