স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মেসির সঙ্গে ছবি তুলতে লাগবে প্রায় ১০ লাখ রুপি

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

ভারতজুড়ে শুরু হয়েছে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে ঘিরে উন্মাদনা। ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে আর্জেন্টাইন তারকা এই সপ্তাহেই পা রাখছেন ভারতে। তিন দিনের এই সফরে মেসিকে একনজর দেখতে হাজারো ভক্ত অপেক্ষায় থাকলেও তার সঙ্গে ছবি তোলার সুযোগ মিলবে মাত্র ১০০ ভাগ্যবান ভক্তের।

আয়োজকদের বরাতে জানা গেছে, মেসির সঙ্গে ব্যক্তিগতভাবে ছবি তুলতে চাইলে জনপ্রতি খরচ হবে ৯.৯৫ লাখ রুপি— বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ লাখ টাকারও বেশি। পুরো প্রক্রিয়াটি পরিচালিত হবে বিশেষ একটি অনলাইন অ্যাপের মাধ্যমে। ছবি তোলার স্থান নির্ধারণ করা হয়েছে হায়দরাবাদের ঐতিহাসিক ফালাকনুমা প্যালেস।

শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় হায়দরাবাদে পৌঁছাবেন মেসি। বিমানবন্দর থেকে সরাসরি যাবেন রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম— উপল স্টেডিয়ামে। সেখানে সন্ধ্যা ৭টায় শুরু হবে তিন ঘণ্টার এক বিশেষ অনুষ্ঠান, যেখানে থাকবে ফুটবল, বিনোদন ও তারকাদের উপস্থিতি।

মেসির সঙ্গে সফরে থাকছেন তাঁর বিশ্বকাপজয়ী সতীর্থ রদ্রিগো ডি পল এবং দীর্ঘদিনের সঙ্গী উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। অনুষ্ঠানের শুরুতেই থাকবে ২০ মিনিটের একটি প্রদর্শনী ম্যাচ, যেখানে সিঙ্গারেনি আরআর-৯ দলের বিপক্ষে খেলবে মেসির ‘অপর্ণা মেসি অল স্টারস’। দুই দলে মোট ১৫ শিশু অংশ নেবে, আর শেষ পাঁচ মিনিট মাঠে নামবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

প্রদর্শনী ম্যাচ ছাড়াও মেসি, সুয়ারেজ ও দে পল বাচ্চাদের সঙ্গে ফুটবল কৌশল শেখানোর সেশন পরিচালনা করবেন। সঙ্গে থাকবে পাঁচ মিনিটের একটি পেনাল্টি শুটআউটও।

হায়দরাবাদে আসার আগে মেসি ১৩ ডিসেম্বর সকালে পৌঁছাবেন কলকাতায়। সেখানে যুব ভারতী ক্রীড়াঙ্গনে তার সম্মানে একটি ভাস্কর্য উন্মোচন করা হবে এবং আয়োজন করা হবে একটি প্রীতি ম্যাচের। এরপর বিকেলের দিকে হায়দরাবাদে এবং পরে মুম্বাই হয়ে সফরের শেষ গন্তব্য দিল্লিতে পৌঁছাবেন তিনি। ১৫ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে মেসির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১০

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১১

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১২

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৩

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৪

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৫

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৬

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৮

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৯

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X