স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০১:৪৩ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

এগিয়ে গিয়েও ব্যর্থতার হতাশায় পুড়ল বসুন্ধরা কিংস

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এএফসি চ্যালেঞ্জ লিগের শুরুটা যেন রূপকথার মতোই হতে পারত বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের জন্য। ওমানের ক্লাব আল সিবের বিপক্ষে একসময় এগিয়েও ছিল বাংলাদেশের চ্যাম্পিয়নরা। কিন্তু শেষের ৩০ মিনিটে সব উল্টে গেল—ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় আল সিব, হতাশায় ডুবে যায় কিংসের শিবির।

কুয়েত সিটির জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা ভালো হয়নি কিংসের। সপ্তম মিনিটেই ওমানি ক্লাবের নাসের আল রাওয়াহি দলকে এগিয়ে দেন। তবে প্রথমার্ধের শেষদিকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল আগোস্তোর পা থেকে আসে সমতাসূচক গোল। বিরতিতে স্কোরলাইন দাঁড়ায় ১-১।

বিরতির পর আরও আত্মবিশ্বাসী হয়ে মাঠে ফেরে কিংস। ৫৩ মিনিটে রাকিব হোসেন বাঁ পায়ের শটে দলকে এগিয়ে দেন। আল সিবের গোলরক্ষকের ভুলে বল জালে জড়িয়ে গেলে ২-১ এ এগিয়ে যায় মারিও গোমেজের দল।

তবে লিড বেশিক্ষণ টেকেনি। ৬০ মিনিটে জহির আল আঘবারি ম্যাচে সমতা ফেরান, আর ৭৭ মিনিটে কিংস রক্ষণভাগের অসচেতনতায় গোল করেন আবদুল আজিজ আল মুকবালি। তাতেই জয় নিশ্চিত হয় আল সিবের।

শেষ মুহূর্তে আক্রমণ-প্রতিআক্রমণে রোমাঞ্চ বাড়লেও আর গোলের দেখা পায়নি কিংস। শেষ পর্যন্ত ৩-২ গোলের পরাজয়ে গ্রুপ পর্ব শুরু করল তারা হতাশা নিয়ে।

আগামী মঙ্গলবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লেবাননের ক্লাব আল-আনসারের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। সেখানে পয়েন্ট হারালে নকআউট পর্বের সমীকরণ কঠিন হয়ে যাবে বাংলাদেশের ক্লাবটির জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১০

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১১

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১২

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৩

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৪

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৫

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৬

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৮

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৯

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X