স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জার্মানির নতুন কোচ নাগালসম্যান 

জার্মানির নতুন কোচ নাগালসম্যান। ছবি : সংগৃহীত
জার্মানির নতুন কোচ নাগালসম্যান। ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপ থেকেই চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বাজে সময় শুরু। টানা দুই বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায়। তারপর থেকে হওয়া খেলায় জয় মাত্র এক ম্যাচে। সম্প্রতি প্রীতি ম্যাচে জাপানের কাছে ৪-১ গোলের হারের পর কোচ হ্যান্সি ফ্লিককে ছাটাই করে জার্মানি।

তবে যেহেতু আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ঘরের মাঠে অনুষ্ঠিত হবে। তাই দ্রুতই নতুন কোচ নিয়োগ দেওয়ার প্রয়োজন ছিল। কয়েক দিন ধরে গুঞ্জনের পর সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা বায়ার্ন মিউনিখের সাবেক কোচ জুলিয়ান নাগালসম্যানকে কোচ হিসেবে নিয়োগ দিল।

তবে সানে-মুলারদের সাবেক এই কোচের সঙ্গে জার্মান জাতীয় দলের চুক্তি মাত্র এক বছরের। চুক্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৩১ জুলাইয়ের পর তিনি চাইলে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দিতে পারবেন। মজার বিষয় হলো, হ্যান্সি ফ্লিক ট্রেবল জিতে বায়ার্ন মিউনিখের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর বাভারিয়ানদের হেড কোচ হন নাগালসম্যান। একইভাবে ফ্লিকের দায়িত্ব শেষ হতেই জার্মানদের দায়িত্বে এলেন ৩৬ বছর বয়সী নাগালসম্যান।

এর আগে চলতি বছর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচের আগে হঠাৎ করেই তাকে ছাঁটাই করে বায়ার্ন। এরপর বাভারিয়ানদের মাঠের পারফরম্যান্সেও ছন্দপতন ঘটে। যদিও টমাস টুখেলের অধীন দলটি বুন্দেসলিগায় সান্ত্বনার ট্রফি জিতে। বাভারিয়ানদের দায়িত্ব ছাড়ার পর থেকে নাগালসম্যান এতদিন ফ্রি ছিলেন।

নাগালসম্যান বলেছেন, ‘ইউরো চ্যাম্পিয়নশিপ এবার নিজ দেশে। যা খুবই বিশেষ, কয়েক দশক পরে ঘরের মাঠে এমন আসর আয়েজনের সুযোগ মেলে। টুর্নামেন্টটা স্মরণীয় করার জন্য আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এই চ্যালেঞ্জ নিতে আমি উন্মুখ ছিলাম।’

মাত্র ২০ বছর বয়সে কোচিং ক্যারিয়ার শুরু করেন নাগালসম্যান। চলতি লিগ মৌসুমের শুরুতে তার পিএসজি, চেলসি এবং টটেনহ্যামের হেড কোচ হওয়ার জোর গুঞ্জন ছিল। কিন্তু দুইয়ে দুইয়ে চার না মেলায় প্যারিস কিংবা লন্ডনের ক্লাবের দায়িত্ব নেওয়া হয়নি তার। এবার জার্মানির সবচেয়ে কম বয়সী কোচ হিসেবে দায়িত্ব পেলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১০

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১১

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১২

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৩

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৪

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৫

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৬

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৮

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৯

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

২০
X