স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

আবারও ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব, পুলিশের তদন্ত শুরু

ভারতের ক্রিকেটে আবারও ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব। ‍ছবি : সংগৃহীত
ভারতের ক্রিকেটে আবারও ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব। ‍ছবি : সংগৃহীত

ম্যাচ ফিক্সিংয়ের কালো থাবা থেকে যেন বেরই হতে পারছে না ক্রিকেট। ভারতের উত্তর প্রদেশে চলমান টি-টোয়েন্টি লিগে ঘটেছে ম্যাচ গড়াপেটার ছায়া। বুকিদের চিহ্নিত করে এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন বিভাগে অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে লখনৌ পুলিশ।

উত্তরপ্রদেশের টি-টোয়েন্টি লিগের অন্যতম দল কাশী রুদ্র। দলটির ম্যানেজার অর্জুন চৌহান অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহজনক বার্তা পেয়েছেন তিনি। নিজেকে ‘বড় বুকি’ দাবি করে ‘ভিপস নাকরানি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে মেসেজ করে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়া হয়েছে তাকে।

সেই বুকি ম্যাচের ফলাফল প্রভাবিত করার জন্য ১ কোটি টাকার প্রস্তাব দেন দলটির ম্যানেজারকে। একইসঙ্গে চৌহানকে ৫০ লাখ টাকা কমিশন দেওয়ার কথাও বলেছেন তিনি। বুকির কাছ থেকে এমন বার্তা পাওয়ার পর চৌহান বিষয়টি সঙ্গে সঙ্গে বিসিসিআইয়ের দুর্নীতি দমন বিভাগকে জানান। বোর্ড কর্তাদের অভিযোগের ভিত্তিতে গত ৩১ আগস্ট এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।

চৌহান জানান, ওই বুকি তাকে শুধু হোয়াটসঅ্যাপ কল বা মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখতে বলা হয়েছে। তার সুবিধা মতো ডলার বা নগদে কমিশন দেওয়া হবে। ক্রিকেটারেরা তার নির্দেশ মতো খেললে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন সন্দেহভাজন ব্যক্তি।

জানা গিয়েছে, বিসিসিআইয়ের দুর্নীতি দমন বিভাগের পরামর্শ মতো সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে কিছু সময় পর্যন্ত যোগাযোগ রেখে চলেছেন। সেই ব্যক্তির সঙ্গে চৌহানের সব ফোন কল এবং মেসেজ রেকর্ড করা হয়েছে প্রযুক্তির সাহায্য নিয়ে। সেই নথি তদন্তকারীদের দিয়েছে বিসিসিআইয়ের সংশ্লিষ্ট আধিকারিকেরা।

লখনৌ পুলিশের পক্ষে থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভারতীয় ন্যয় সংহিতা, পাবলিক জুয়া আইন এবং তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অ্যাকাউন্ট থেকে ম্যাচ গড়াপেটার অভিযোগ এসেছিল, তার সঙ্গে যোগাযোগ রয়েছে এমন সব অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১০

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১১

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১২

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৩

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৪

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৫

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৬

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৭

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৮

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৯

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

২০
X