স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার জার্সি পরে ফরাসি ফুটবলারের অনুশীলন!

আর্জেন্টিনার জার্সিতে অনুশীলনে পল পগবা। ছবি : এক্স
আর্জেন্টিনার জার্সিতে অনুশীলনে পল পগবা। ছবি : এক্স

ফ্রান্সের তারকা ফুটবলার পল পগবা। আর্জেন্টিনার জার্সি পরে ঘাম ঝড়ালেন অনুশীলনে। তাহলে কী আর্জেন্টিনা জাতীয় দলে যোগ দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা? ছবি দেখে এমন প্রশ্ন জাগতে পারে অনেকের মনে। কিন্তু বিষয়টি মোটেও তেমন কিছু নয়। আসলে আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা থেকেই দেশটির জার্সি পরে অনুশীলনে নেমেছেন পগবা।

চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে আছেন পগবা। সেই লড়াইয়ের অংশ হিসেবেই এখন অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন এই ফরাসি তারকা। তবে ফেরার লড়াইয়ের মধ্যেই এবার মেসি-মার্টিনেজদের জার্সি পরে আলোচনায় উঠে এলেন পগবা। বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সি পরে পগবা অনুশীলন করেছেন স্পেনের বার্সেলোনার অনুশীলনকেন্দ্রে। সেই সেশনে তার সঙ্গী ছিলেন স্প্যানিশ তারকা আনসু ফাতিও।

২০২৬ সালে পেশির চোটের কারণে মোনাকোর হয়ে বেশ কয়েকটি ম্যাচ মিস করতে হয়েছে পগবাকে। এখন ধীরে ধীরে পুরো ফিটনেস ফিরে পেতে কাজ করছেন তিনি। অনানুষ্ঠানিক এই অনুশীলনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পগবা নিজেই পোস্ট করেছেন। আর্জেন্টিনার জার্সি পরা পগবার সঙ্গে এই ছবিতে দেখা গেছে ফাতিকেও। ক্যাপশনে মজার ছলে পগবা লিখেছেন, ‘পিতা–পুত্র’।

আর্জেন্টাইন ফুটবলের সঙ্গে পগবার এমন সংযোগ নতুন নয়। কয়েক বছর আগে পেশাদার ফুটবলের বাইরে থাকার সময় বন্ধুদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক ম্যাচে রিভার প্লেটের জার্সি গায়ে খেলতেও দেখা গিয়েছিল তাকে। এ ছাড়া ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ চলাকালে বোকা জুনিয়র্সের অনুশীলন ক্যাম্পেও গিয়েছিলেন পগবা। সেখানে গিয়ে দেখা করেন ক্লাবটির সভাপতি হুয়ান রোমান রিকুয়েলমের সঙ্গে। পাশাপাশি তাকে কথা বলতে দেখা গিয়েছিল মার্কোস রোহোর সঙ্গে।

চোট আর নিষেধাজ্ঞার সময়টা কাটিয়ে আবার ধারাবাহিকতায় ফিরতে চান পগবা। ২০২৪ সালে জুভেন্টাসের হয়ে খেলার সময় ডোপিং পরীক্ষায় পজিটিভ হওয়ায় নিষেধাজ্ঞায় পড়েন তিনি। পরে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) সেই শাস্তি কমিয়ে ১৮ মাস করে। এখন পগবার লক্ষ্য দ্রুত মাঠে ফেরার পাশাপাশি পুরোনো ছন্দ ফিরে পাওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X