স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

লুইস সুয়ারেজের ঐতিহাসিক হ্যাটট্রিক

আলমেরিয়ার কলম্বিয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ছবি : সংগৃহীত
আলমেরিয়ার কলম্বিয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় ঐতিহাসিক এক হ্যাটট্রিক তুলে নিয়েছেন লুইস সুয়ারেজ। গ্রানাডার বিপক্ষে মাত্র ৫ মিনিট ২৫ সেকেন্ড ব্যবধানে গোল তিনটি করেন আলমেরিয়ার এই কলম্বিয়ান স্ট্রাইকার। তার হ্যাটট্রিকের দিনে ঘরের মাঠে লা লিগার ম্যাচটি ড্র করেছে আলমেরিয়া।

রোববার (১ অক্টোবর) লা লিগায় লুইজ সুয়ারেজের হ্যাটট্রিকে গ্রানাডার প্রথমার্ধে ৩-০ তে এগিয়ে গিয়েও ৩-৩ গোলে ড্র করেছে আলমেরিয়া। লা লিগার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রের্কডটি মাত্র ৫ সেকেন্ডের জন্য সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিকের রেকর্ডটি সামান্যর জন্য ভাঙতে পারেননি তিনি।

সাবেক ক্লাব গ্রানাডার বিপক্ষে ম্যাচের ৪১ মিনিটে প্রথম গোলটি করেন সুয়ারেজ। ৩ মিনিট পর আবারও বল জালে জড়ান এই কলম্বিয়ান ফরোয়ার্ড। ২-০ তে এগিয়ে থাকার রেশ কাটতে না কাটতেই ১ মিনিটের ব্যবধানে নিজের ও দলীয় তৃতীয় গোলটি করেন সুয়ারেজ। সেই সঙ্গে ৫ মিনিট ২৫ সেকেন্ডের ব্যবধানে লা লিগার দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েন তিনি। তার তিনটি গোলের অ্যাসিস্ট করেছেন বেলজিয়ান তারকা রামাজানি।

সুয়ারেজের দুর্দান্ত নৈপুণ্যের পরও জিততে পারেনি আলমেরিয়া। বিরতি থেকে ফিরে এসে খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। ম্যাচের ৬৬ ও ৭০ মিনিটে দুটি গোল করেন জারগোজা ও সানচেজ। তখনও ম্যাচের রোমাঞ্চ বাকি ছিল। কারণ ৮৬ মিনিটে গ্রানাডার আলবেনিয়ান ফরোয়ার্ড মির্তো উজুনি তৃতীয় গোলটি ৩-৩ সমতা আনেন।

সুয়ারেজের পেশাদারি ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক এটি। তবে লা লিগায় সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিক করার রেকর্ড অ্যাথলেটিকো মাদ্রিদের সাবেক স্ট্রাইকার কেভিন গ্যামারিওর দখলে। ২০১৭ সালে ৪ মিনিট ৪৫ সেকেন্ডে এই কীর্তি গড়েন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

নতুন উপ-উপাচার্য পেল চার বিশ্ববিদ্যালয়

১০

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

১১

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

১২

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

১৩

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

১৪

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

১৫

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

১৬

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

দেশে আজ স্বর্ণের বাজারদর

১৮

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১৯

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

২০
X