মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ১০:৩১ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মায়ামিতে খেলতে ৬ মাসের বেতন ছাড়তে রাজি সুয়ারেজ

গ্রেমিও ছাড়তে চান উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ। ছবি: সংগৃহীত
গ্রেমিও ছাড়তে চান উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ। ছবি: সংগৃহীত

গত বছরে ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব গ্রেমিওতে যোগ দিয়েছিলেন লুইস সুয়ারেজ। নিজেদের ঘরের মাঠ অ্যারেনা ডো গ্রেমিওতে প্রায় ৩০ হাজার দর্শকের সামনে তাকে উপস্থাপন করেছিল ব্রাজিলিয়ান ক্লাবটি। তবে ছয় মাস পার হওয়ার আগেই ইন্টার মায়ামিতে খেলার জন্য গ্রেমিও ছাড়তে চান উরুগুয়ে তারকা।

সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের দাবি, লিওনেল মেসি, সার্জিও বুসকেটস এবং জর্ডি আলবার সঙ্গে মায়ামিতে খেলতে চান সুয়ারেজ। সেজন্য গ্রেমিওর সঙ্গে মীমাংসার মাধ্যমে ছয় মাসের বেতনের পাশাপাশি চুক্তি বাতিলের জন্য আরও অর্থ প্রদান করতে রাজি উরুগুয়ের ৩৬ বছর বয়সী ফুটবলার।

গ্রেমিও কোচ রেনাতো গাউচো সুয়ারেজের বর্তমান পরিস্থিতিকে সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘লুইসের সমস্যাটি সমাধানের ক্ষমতা শুধু ক্লাব সভাপতির হাতে। দলের কোচ হিসেবে দলকে ভালো সাফল্যের দিকে নজর দিতে হবে। ঘটনাটিকে আমার কাছে মেক্সিকান সোপ অপেরার মতো মনে হচ্ছে, যা দ্রুতই শেষ হওয়া উচিত। তবে ২ আগস্ট পর্যন্ত আমি চুপ থাকব, তারপর আমাদের মতো করে চালিয়ে যাব।’

বন্ধু মেসির পরামর্শেই গ্রেমিওতে পাড়ি দিয়েছিলেন সুয়ারেজ। উরুগুয়ের সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘মায়ামির সঙ্গে আমার কোনো ধরনের আলোচনা হয়নি। আমি গ্রেমিওতে খুশি আছি। তা ছাড়া ব্রাজিলের ক্লাবটির সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি আছে আমার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X