স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

সাফের ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালের আগে ট্রফির সঙ্গে বাংলাদেশ-ভারতের কোচ ও অধিনায়কের ফটোসেশন। ছবি : সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালের আগে ট্রফির সঙ্গে বাংলাদেশ-ভারতের কোচ ও অধিনায়কের ফটোসেশন। ছবি : সংগৃহীত

দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক মিঠু চৌধুরী জানিয়েছিলেন, যে কোনো মূল্যে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সেই মুহূর্তের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। শুক্রবার (০৩ এপ্রিল) মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

টুর্নামেন্টে এর আগেও পরস্পর মোকাবিলা করেছে দুদল। ১-১ সমতায় শেষ হয় গ্রুপ পর্বের ম্যাচটি। সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছায় বাংলার যুবারা। আরেক সেমিতে ভুটানকে নিয়ে ছেলেখেলা করে ভারত, তুলে নেয় ৫-০ গোলের বড় জয়।

বাংলাদেশের জন্য আত্মবিশ্বাসের জায়গা আছে। গ্রুপ পর্বের দেখায় ভারতের সঙ্গে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরেছিলেন মিঠু-ফয়সালরা। তবে, দলের সবচেয়ে বড় শক্তির জায়গা সুলিভান ব্রাদার্স। আসরজুড়েই যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভান আছেন দুর্দান্ত ছন্দে। পাকিস্তানের বিপক্ষে অভিষেকে জোড়া গোল, সেমিতে নেপালের সঙ্গে দারুণ একটি গোল অফসাইডে বাতিল হলেও আলো ছড়িয়েছেন। রোনানের ওপর বাড়তি নজর থাকবে সবার।

সুলিভান ব্রাদার্সের আরেকজন ডেক্লান সুলিভান। নেপাল ম্যাচে মাঠে নামেন ৮৬ মিনিটে। অল্প কিছুক্ষণে নিজেকে চিনিয়েছেন। ফাইনালে তাকে শুরু থেকে দেখতে চান ভক্তরা।

সাফের ফাইনালে ভারতের সঙ্গে বাংলাদেশের অতীত অবশ্য সুখকর নয়। অনূর্ধ্ব-২০ দল যেমন ২০২২ সালের ফাইনালে হেরেছে ভারতের কাছে। বয়সভিত্তিক দলগুলোও ফাইনালে গিয়ে ভারতের সামনে খেই হারায় নিয়মিত। হারের শঙ্কা যেমন আছে, তেমনি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়শিপে বাংলাদেশের আশার জায়গা আছে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৪ সালের শিরোপা জেতে নেপালকে হারিয়ে। আজ সেটি ধরে রাখার মিশনে নামছেন মার্ক কক্সের শিষ্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১০

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১১

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১২

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১৩

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৪

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৫

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৬

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৭

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৮

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৯

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

২০
X