মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

অবসরে গেলেন ব্রাজিলের তারকা খেলোয়াড়

অস্কার দস সান্তোস এম্বোয়াবা জুনিয়র। ছবি : সংগৃহীত
অস্কার দস সান্তোস এম্বোয়াবা জুনিয়র। ছবি : সংগৃহীত

মাত্র ৩৪ বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার অস্কার দস সান্তোস এম্বোয়াবা জুনিয়র।

শনিবার (৪ এপ্রিল) ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো জানায়, অস্কার এই সপ্তাহে ক্লাবের সঙ্গে তার চলমান চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছেন। চুক্তিটি ২০২৭ সালের শেষ পর্যন্ত চলার কথা থাকলেও শারীরিক অবস্থার কারণে পারস্পরিক সম্মতিতে সেটি শেষ করা হয়।

সাও পাওলোতে ট্রেনিং চলাকালীন প্রাক-মৌসুম শারীরিক পরীক্ষার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং টানা পাঁচ দিন চিকিৎসা নিতে হয়।

পরে চিকিৎসকরা জানান, তিনি ভাসোভ্যাগাল সিনকোপ নামের এক ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন, যেখানে হঠাৎ রক্তচাপ ও হৃদস্পন্দন কমে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় অস্কার জানান, তিনি সাও পাওলোর হয়ে আরও খেলতে চেয়েছিলেন এবং তার মতে এখনও তার মধ্যে খেলার মতো সামর্থ্য ও বয়স ছিল। তবে অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি।

তিনি আরও জানান, এখন থেকে তিনি সমর্থক হিসেবেই ক্লাবটির পাশে থাকবেন এবং সাও পাওলোতেই তার পেশাদার ক্যারিয়ারের সমাপ্তি ঘটছে, যে ক্যারিয়ার তাকে বিশ্বের নানা প্রান্তে নিয়ে গেছে।

ফুটবল ক্যারিয়ারে অস্কার ছিলেন এক সময়ের অন্যতম প্রতিভাবান আক্রমণাত্মক মিডফিল্ডার। ব্রাজিল জাতীয় দলের হয়ে তিনি ৪৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ক্লাব ফুটবলে তার সবচেয়ে উজ্জ্বল সময় কাটে ইংলিশ ক্লাব চেলসিতে। ২০১২ সালে সেখানে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমেই তিনি ইউয়েফা ইউরোপা লিগ জেতেন। পরে ২০১৪-১৫ মৌসুমে চেলসির হয়ে প্রিমিয়ার লিগ এবং লিগ কাপের শিরোপাও জেতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X