স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কোমায় চলে যাওয়া রিকো এখন নতুন জীবনের পথে

কোমা থেকে ফিরে এসেছেন স্প্যানিশ গোলরক্ষক সের্হিও রিকো। ছবি: সংগৃহীত
কোমা থেকে ফিরে এসেছেন স্প্যানিশ গোলরক্ষক সের্হিও রিকো। ছবি: সংগৃহীত

চলতি বছরের মে মাসে স্পেনের সেভিয়াতে ঘৌড় দৌড়ের সময় মাথায় মারাত্মক আঘাত পান পিএসজির গোলরক্ষক সের্হিও রিকো। সেই দুর্ঘটনায় কোমাতে চলে যান স্প্যানিশ এই ফুটবলার। তবে কোমায় চলে যাওয়া রিকোকে নিয়ে স্বস্তির সংবাদ দিয়েছেন তার স্ত্রী আলবা সিলভা। মে মাস থেকে কোমায় থাকা এই গোলরক্ষক দ্রুতই সেরে উঠছেন।

সেভিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রিকো। সেখানেই কোমাতে চিকিৎসা চলছে পিএসজি গোলকিপারের। গত সোমবার হাসপাতাল থেকেই রিকোর স্ত্রী আলবা সিলভা সাংবাদিকদের জানান, রিকো কোমা থেকে ফিরে এসেছে।

তিনি আরও বলেন, ‘আমি জানতাম সে (রিকো) দ্রুতই কাটিয়ে উঠবে। কারণ সে একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। এরই মধ্যে আমরা তার ভালো দেখছি।’

গত মে মাসে স্পেনের ওয়েলভার এল রোসিও অঞ্চলে ঘৌড় দৌড়ে অংশগ্রহণ করেন রিকো। ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মাথায় ও গলায় মারাত্মক আঘাত পান তিনি। গুরুতর অবস্থায় তাকে হেলিকপ্টারে সেভিয়ার ভার্জেন দেল রোসিও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

২০১৯ সালে সেভিয়া থেকে পিএসজিতে যোগ দেন রিকো। পিএসজির জার্সিতে ২৪ ম্যাচ খেলেছেন ২৯ বছর বয়সী এই স্প্যানিশ গোলরক্ষক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X