মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বুস্কেটসকে স্বাগত জানালেন মেসি

সার্জিও বুস্কেটসকে ইন্টার মায়ামিতে স্বাগত জানিয়েছে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
সার্জিও বুস্কেটসকে ইন্টার মায়ামিতে স্বাগত জানিয়েছে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বার্সেলোনায় দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও সার্জিও বুস্কেটস। দুজনের মধ্যে ছিল দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ২০২১ সালে মেসি পিএসজিতে যোগ দিলে বন্ধুতে ভাঙন লাগে। তবে আবারও একই ক্লাবে খেলতে যাচ্ছেন সাবেক দুই বার্সা তারকা। কাতালান ক্লাব থেকে আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন বুস্কেটস ।

ইতোমধ্যে মায়ামির সঙ্গে বুস্কেটসের প্রাথমিক চুক্তি হয়েছে। ৩৪ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারকে স্বাগত জানিয়ে টুইটারে পোস্ট করেছেন লিওনেল মেসি।

সাবেক বার্সা তারকা লিওনেল মেসি মায়ামিতে যোগ দেন কিছুদিন আগেই। এর পর থেকে গুঞ্জন শোনা যায় বুস্কেটসও মেসির সতীর্থ হতে যাচ্ছেন। গুঞ্জন সত্যি করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এমএলএস ক্লাবটি শুক্রবার জানায়, ফ্রি এজেন্ট হিসেবে বুসকেটস দলে যোগ দিয়েছে।

ক্যারিয়ারের ১৮ মৌসুমের পুরোটাই বার্সেলোনায় কাটিয়েছেন। তবে এই বছর চুক্তি নবায়ন করেননি স্প্যানিশ মিডফিল্ডার। কাতালান ক্লাবটিতে ৭১৮ ম্যাচ খেলেন তিনি। বার্সার হয়ে ৯টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৩টি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জেতেন সাবেক বার্সেলোনা অধিনায়ক। স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপের পাশাপাশি ২০১২ ইউরো জেতেন তিনি। ১৪৩ ম্যাচ খেলে দুটি গোল করেছেন স্প্যানিশ মিডফিল্ডার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X