স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ
বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ 

কুয়েতকে নিয়ে সেমিফাইনালে ভারত  

নেপালের বিরুদ্ধেও অনবদ্য ছিলেন ছেত্রী । ছবি : সংগৃহীত
নেপালের বিরুদ্ধেও অনবদ্য ছিলেন ছেত্রী । ছবি : সংগৃহীত

পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়ে নিজেদের সেমিফাইনালে যাওয়ার কাজটা আগেই সেরে রেখেছিল কুয়েত। পয়েন্টের জটিল সমীকরণে অন্যদলগুলোর যা সম্ভাবনা ছিল নেপালকে হারিয়ে তা দূর করে দিয়েছে ভারত। নেপালকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ এ থেকে কুয়েতকে সঙ্গে নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে স্বাগতিক ভারত।

দুই ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট ৬। ফলে গ্রুপ পর্ব থেকেই নেপাল ও পাকিস্তানের বাজল বিদায় ঘণ্টা। এই দুই দল দুটি করে ম্যাচ খেলে হেরে যাওয়ায় কোনো পয়েন্ট পায়নি। তাই ২৭ জুন নেপাল-পাকিস্তান ম্যাচটা এখন শুধুই নিয়ম রক্ষার। একই দিনে কুয়েত-ভারত ম্যাচ ঠিক করে দেবে গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে কোন দল।

পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে হ্যাটট্রিক করা ভারতীয় ফরোয়ার্ড সুনীল ছেত্রী আজও গোল করেছেন। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভারতের হয়ে অন্য গোলটা করেছেন মহেশ নাওরেম। ছেত্রীর প্রথম গোলটাও তাঁরই সহায়তায়। দুটি গোলই হয়েছে বিরতির পর।

ম্যাচের প্রথমার্ধে অবশ্য নেপাল ভালোই লড়াই করেছে। আক্রমণ সামলে ভয় ধরিয়ে দিয়েছিল ভারতীয় ভক্তদের মনে। নেপাল একাধিক সুযোগ তৈরিও করেছিল। তবে গোলের দেখা পায়নি। সুযোগ কাজে লাগাতে না পারার এই খেসারত বিরতির পর দিতে হয়েছে নেপালকে। ৬১ মিনিটে নাওরেমের পাস থেকে ছেত্রীর গোলে এগিয়ে যায় ভারত। পরের গোলটাও ছেত্রীরই হতে পারত। কিন্তু ৭০ মিনিটে ভারতীয় ফরোয়ার্ডের শট নেপালের গোলবারে লেগে ফিরে আসার পর ফিরতি শট জালে পাঠান মহেশ নাওরেম।

এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে ৯১ গোল হলো ছেত্রীর, তার সামনে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি (১০৩), ইরানের আলী দাইয়ি (১০৯) ও পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো (১২৩)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১০

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১১

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১২

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৩

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৪

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৫

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৬

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৭

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৮

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৯

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

২০
X