স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০৭:৩৬ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানসিটির ট্রেবলজয়ী অধিনায়ক এখন বার্সেলোনার

বার্সার জার্সি হাতে ইকাই গুন্দোয়ান । ছবি : সংগৃহীত
বার্সার জার্সি হাতে ইকাই গুন্দোয়ান । ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ের আগেই তাকে নিয়ে গুঞ্জন ছিল। সিটির অধিনায়ক ইকাই গুন্দোয়ান নাকি পাড়ি জমাচ্ছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। সব গুঞ্জন সত্যি হলো। সিটি ছেড়ে শেষ পর্যন্ত ন্যু ক্যাম্পেই নাম লেখালেন জার্মানির এই মিডফিল্ডার।

স্কাই স্পোর্টস এবং ইউরোপিয়ান দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো তার টুইটারে জানিয়েছিলেন জার্মান এই ফুটবলার মেসির সাবেক ক্লাবেই যাচ্ছেন, শুধু আনুষ্ঠানিকতা বাকি। এবার সেটাও হয়ে গেল। ম্যানচেস্টার সিটি থেকে ‘ফ্রি এজেন্ট’ ইকাই গুন্দোয়ানকে দুই মৌসুমের চুক্তিতে দলে টেনেছে কাতালান ক্লাবটি।

ক্লাবের ওয়েবসাইটে সোমবার এক বিবৃতিতে গুন্দোয়ানকে দলে টানার খবর জানায় বার্সেলোনা। বার্সা চাইলে তার সাথে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে পারবে।

গত কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল ক্যাম্প ন্যুয়ে যোগ দিতে পারেন গুন্দোয়ান। সিটি কোচ পেপ গার্দিওলা অভিজ্ঞ এই ফুটবলারকে ধরে রাখতে চেষ্টা করেছেন। সৌদি আরবের ক্লাবগুলোও চেয়েছিল তাকে। তবে শেষ পর্যন্ত নতুন ঠিকানা হিসেবে বার্সাকে বেছে নিলেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

২০১৬ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে যোগ দেন এই মিডফিল্ডার। এরপর থেকে দলটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন তিনি। শেষ দুই মৌসুমে সিটিকে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দুর্দান্ত কিছু পারফরম্যান্স ছিল এ সময়ে তার। অধিনায়ক হিসেবে ২০২২-২৩ মৌসুমে জেতেন ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ঐতিহাসিক ‘ট্রেবল।’ এফএ কাপের ফাইনালে ১৩ সেকেন্ডে গোল করে জায়গা করে নেন রেকর্ড বইয়ে।

সিটির জার্সিতে পাঁচটি প্রিমিয়ার লিগের শিরোপাসহ মোট ১৪টি ট্রফি জিতেছেন গুন্দোয়ান। ইংলিশ চ্যাম্পিয়নদের হয়ে ম্যাচ খেলেছেন ৩০৪টি, নামের পাশে গোল রয়েছে ৬০টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X