শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

টেলিগ্রামে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারকারী গ্রেপ্তার

গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন তালুকদার। ছবি : কালবেলা
গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন তালুকদার। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টায় ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম পেজের অ্যাডমিনকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি থানা পুলিশ। দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে চাঁদপুরের শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নের আফাজ মিস্ত্রির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম জাহাঙ্গীর হোসেন তালুকদার। তিনি সন্ত্রাসবিরোধী আইনে মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলে জানিয়েছে থানা পুলিশ।

পুলিশ ও গোয়েন্দা সংস্থা সূত্র জানায়, দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টায় সোশ্যাল মিডিয়ায় গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়াত ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম পেজ। এতে অ্যাডমিন হিসেবে কাজ করত জাহাঙ্গীর হোসেন তালুকদার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অভিযোগে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশ ও চিতোষি পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, আটক ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X