রংপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরের জনসভায় তারেক রহমান

রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান। ছবি : কালবেলা
রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান। ছবি : কালবেলা

রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় লাল-সবুজ বাসযোগে তিনি জনসভাস্থলে পৌঁছান। পরে মঞ্চে উঠে হাত নেড়ে মাঠে উপস্থিত জনসমুদ্রকে অভিবাদন জানান এবং প্রধান অতিথির আসনে বসেন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ রংপুর বিভাগের ৩৩টি আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয়-স্থানীয় নেতারা। জনসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু।

এর আগে সন্ধ্যা ৬টায় জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারতের পর তারেক রহমান তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন।

এর আগে দুপুর ২টার দিকে বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। পথে তিনি মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার জিয়ারত করেন এবং মোকামতলা বাসস্ট্যান্ডে নির্বাচনী পথসভায় অংশ নেন। পরে গাইবান্ধার পলাশবাড়ীতে উপস্থিত মানুষের উদ্দেশ্যে গাড়ি থেকেই বক্তব্য দেন।

এদিকে বিকেল তিনটার দিকে কালেক্টরেট ঈদগাহ মাঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়। জনসভার শুরুতে বিভাগের ৩৩টি আসনের প্রার্থী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বক্তব্য দেন।

দুপুরের পর থেকে রংপুরে বিএনপির নির্বাচনী জনসভা ঘিরে মানুষের ঢল নামে। বিভাগের জেলা-উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল ও খণ্ড খণ্ড শোভাযাত্রায় সমাবেশস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠে উপস্থিত হন। জনস্রোত মিলে জনসমুদ্রে পরিণত হয় কালেক্টরেট ঈদগাহ মাঠ।

সমাবেশস্থলে মানুষের ভিড় ছড়িয়ে পড়ে কাচারী বাজার, বাংলাদেশ ব্যাংক মোড়, সুরভী উদ্যান, সিটি বাজার এলাকাসহ আশপাশের এলাকায় ।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা ঘিরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঞ্চ ও আশপাশের ভবনসহ পুরো এলাকাজুড়ে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকে পুলিশ ও গোয়েন্দা বিভাগ দায়িত্ব পালন করছে। এছাড়া নগরীজুড়ে তল্লাশি চৌকিগুলোতে কার্যক্রম জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X