কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আজারবাইজান

ইরান ও আজারবাইজানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরান ও আজারবাইজানের পতাকা। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নিজেদের প্রতিবেশী দেশ ইরানের বিরুদ্ধে হামলা চালাতে কখনোই নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে আজারবাইজান। বৃহস্পতিবার আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক ফোনালাপে এমন আশ্বাস দিয়েছেন বায়রামভ।

শুক্রবার (৩০ জানুয়ারি) বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেহুন বায়রামভ বলেন, এই অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি উদ্বেগের কারণ। ইরান ও আশপাশের অঞ্চলে অস্থিতিশীলতার কারণ হতে পারে এমন সব পদক্ষেপ থেকে সব পক্ষকে বিরত থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে আসছে আজারবাইজান ।

এ সময় তিনি আন্তর্জাতিক আইনের নিয়ম ও নীতিমালা অনুসারে শুধু সংলাপ ও কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের গুরুত্ব তুলে ধরেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্য দিয়ে চুক্তি করার সময় ফুরিয়ে আসছে। ইরান আলোচনার টেবিলে বসে চুক্তি না করলে দেশটিতে পরবর্তী হামলা আরও ভয়াবহ হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

ট্রাম্প গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো অপারেশন মিডনাইট হ্যামার বিমান হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সেই হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরবর্তী হামলা হবে তার চেয়েও ভয়াবহ। আবারও সেই পরিস্থিতি তৈরি করবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১০

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১১

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১২

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৩

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৪

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৫

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৬

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৭

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৮

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৯

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

২০
X